হোম · সম্পাদকীয় ও তথ্যসূত্র নীতি
সম্পাদকীয় ও তথ্যসূত্র নীতি
উৎসের অগ্রাধিকার
- সরকারি গেজেট ও Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd)
- সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও কর্তৃপক্ষের প্রকাশনা (DIFE, BEPZA, DoE, ফায়ার সার্ভিস, বয়লার পরিদর্শক)
- standard-মালিক প্রতিষ্ঠানের অফিসিয়াল নথি (অডিট গাইডের জন্য)
আইনের পাঠ
আইন ও বিধি হুবহু প্রকাশ করা হয়; প্রতিটি ধারায় bdlaws-এর লিংক এবং প্রতিটি বিধিতে গেজেটের পৃষ্ঠা নম্বর থাকে। টেবিল, ফর্ম ও তফসিলের ক্ষেত্রে মূল গেজেট পৃষ্ঠাই চূড়ান্ত; কোনো অসঙ্গতি চোখে পড়লে জানালে দ্রুত সংশোধন করা হয়।
অডিট standard
standard-এর মূল লেখা পুনঃপ্রকাশ করা হয় না। নিজের ভাষায় সারসংক্ষেপ, বাংলাদেশের আইনের রেফারেন্স ও অফিসিয়াল উৎসের লিংক দেওয়া হয়। সংস্করণ-নির্ভর তথ্যে যাচাইয়ের নোট থাকে।
তথ্য, ব্যাখ্যা ও সুপারিশ আলাদা রাখা
আইনের পাঠ, তার ব্যাখ্যা (বাস্তবায়ন নির্দেশিকা) এবং অডিট সুপারিশ আলাদা অংশে দেখানো হয়। যাচাই করা যায়নি এমন তথ্য স্পষ্টভাবে চিহ্নিত থাকে।
সংশোধন ও হালনাগাদ
নতুন সংশোধনী বা প্রজ্ঞাপন জারি হলে সংশ্লিষ্ট পাতা ও তথ্যসূত্র পাতার তারিখ হালনাগাদ করা হয়। ভুল জানাতে: [email protected]।