RMG Code — Rules for a Better TomorrowRMG Code
অডিট

স্কোপ সার্টিফিকেট তুলনা — GOTS · OCS · GRS · RCS

চারটি standard-এর মূল পার্থক্য, কোনটি কখন লাগে, আর সবগুলোর ভিত্তি CCS-এর chain of custody। তথ্য GOTS 8.1, OCS 3.0, GRS 5.0, RCS 3.0, CCS 3.1 ও TE-301 1.4 থেকে যাচাই করা।

তুলনা ম্যাট্রিক্স

বিষয়GOTSOCSGRSRCS
মালিকGlobal Standard gGmbHTextile ExchangeTextile ExchangeTextile Exchange
উপাদানঅর্গানিক প্রাকৃতিক ফাইবারঅর্গানিক উপাদানরিসাইকেলড উপাদানরিসাইকেলড উপাদান
ন্যূনতম উপাদান৭০%৫%২০%৫%
লেবেল গ্রেড'organic' ≥৯৫%; 'made with organic' ≥৭০%OCS 100 ≥৯৫%; OCS Blended ≥৫%GRS লেবেল ≥৫০%RCS 100 ≥৯৫%; RCS Blended ≥৫%
সার্টিফিকেশন শুরুGinning (প্রথম প্রক্রিয়াকারী)Gin / প্রথম প্রক্রিয়াকারীRecyclerRecycler
Chain of custody✓✓ (CCS)✓ (CCS)✓ (CCS)
সামাজিক মানদণ্ড✓✕✓ পুরো প্রতিষ্ঠানে✕
পরিবেশগত মানদণ্ড✓✕✓ EMS, বর্জ্যপানি✕
রাসায়নিক সীমাবদ্ধতা✓ Positive List✕✓ ZDHC MRSL, REACH SVHC✕
মেশানোর সীমাকঠোর (যেমন recycled synthetic ≤২০%)নেই (≥৫%)নেই (≥২০%)নেই (≥৫%)
বর্তমান সংস্করণ8.1 — বাধ্যতামূলক ১ মার্চ ২০২৭3.0 (২০২০)5.0 — বাধ্যতামূলক ৩১ ডিসেম্বর ২০২৬3.0 — বাধ্যতামূলক ৩১ ডিসেম্বর ২০২৬
ভবিষ্যৎপরবর্তী সংশোধন ২০২৯আলাদাভাবে চলবেMaterials Matter-এ রূপান্তর (২০২৭–২০২৯)Materials Matter-এ রূপান্তর (২০২৭–২০২৯)

কোন standard কখন?

ক্রেতা অর্গানিক দাবি চায়
প্রক্রিয়াকরণে রাসায়নিক, পরিবেশ ও সামাজিক মানদণ্ডও লাগবে?
ক্রেতা রিসাইকেলড দাবি চায়
সামাজিক, পরিবেশ ও রাসায়নিক module লাগবে?

মিশ্র ফেব্রিক (যেমন অর্গানিক তুলা + রিসাইকেলড পলিয়েস্টার): GOTS + GRS বা OCS + RCS একসাথে চালানো যায় — একটি chain of custody পদ্ধতি রাখুন, শুধু standard-নির্দিষ্ট অংশ আলাদা করুন। GOTS-এ recycled synthetic সাধারণত ≤২০% পর্যন্ত মেশানো যায়।

GRS বনাম RCS

বিষয়GRSRCS
ন্যূনতম রিসাইকেলড২০%৫% (১০০% রিসাইকেলড উপাদান হলে কম পরিমাণেও সম্ভব)
পণ্যের লেবেলশুধু ≥৫০% হলেRCS 100 (≥৯৫%) / RCS Blended
সামাজিক✓ পুরো প্রতিষ্ঠানে✕
পরিবেশগত✓ EMS, বর্জ্যপানি সীমা✕
রাসায়নিক✓ ZDHC MRSL, hazard code, REACH SVHC✕
Audit-এর পরিধিবড়: HR, ETP, রাসায়নিক স্টোরসহছোট: স্টোর, উৎপাদন, রেকর্ড

Mass balance — সূত্র

১Available = Opening stock + Received (input TC সহ)
২Accounted = সার্টিফায়েড আউটপুট + ক্লোজিং স্টক + waste/jhut + reject + নন-সার্টিফায়েড বিক্রি
৩Difference = Available − Accounted → শূন্যের কাছাকাছি (tolerance নিজের পদ্ধতিতে নির্ধারিত)
৪Actual waste % = ধাপের waste ÷ ধাপের input × ১০০; expected-এর সাথে ৫%-এর বেশি পার্থক্য হলে তদন্ত (CCS C3.8.2)
৫দাবিকৃত উপাদান % = Σ(input ওজন × দাবি %) ÷ মোট ওজন (trims ≤১০% বাদ দেওয়া যায় — CCS D4.4)

Mass balance ক্যালকুলেটর খুলুন

উৎস: GOTS v8.1; OCS-101 V3.0; GRS-101 V5.0; RCS-101 V3.0; CCS-101 V3.1; TE-301 V1.4। Materials Matter রূপান্তর: Textile Exchange TE-MM-POL-102 V1.0।