বিধি১৪
লাইসেন্স ফিস
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪
আইন এর ধারা ৪(৬)(খ) অনুসারে দাহ্যবস্তুর মালগুদাম ও কারখানার লাইসেন্স ফিস প্রথম তফসিলে উল্লিখিত হারে নির্ধারিত হইবে এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থায় উৎসাহী করার জন্য লাইসেন্সধারী মালগুদাম বা কারখানাকে উহার মোট নির্ণীত ফিস হইতে প্রথম তফসিলের টেবিলে উল্লিখিত পদ্ধতিতে রিবেট বা বাট্টা প্রদান করা হইবে, তবে রিবেট বা বাট্টা সুবিধার পরিমাণ কখনও ২০% এর বেশি হইবে না। —
তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।