ধারা১৫ক
ক্ষতিপূরণের দাবী
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫
১[১৫ক। এই আইন বা তদধীন প্রণীত বিধিমালা বা ধারা ৭ এ প্রদত্ত নির্দেশ লংঘনের ফলে কোন ব্যক্তি, গোষ্ঠী, জনগণ ক্ষতিপ্রস্থ হইলে, উক্ত ব্যক্তি, গোষ্ঠী, ক্ষতিপ্রস্থ জনগণ, অথবা তাহাদের পক্ষে মহাপরিচালক ক্ষতিপূরণের দাবীতে মামলা দায়ের করিতে পারিবেন।
সংশোধনী টীকা (১)
- ধারা ১৫ক এর পরিবর্তে ১৫ক এবং ১৫খ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৫০ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন), ধারা ১৫ক — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।