RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১১

পরিবীক্ষণ ও প্রতিবেদন দাখিল, ইত্যাদি

ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪

(১) ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য উৎপাদনকারী, আমদানী-কারক, রপ্তানীকারক বা বিক্রয়কারী প্রত্যেক ব্যক্তিকে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য উৎপাদন, আমদানী, রপ্তানী বা বিক্রয়ের যথাযথ হিসাব বা রেকর্ড সংরক্ষণ করিবেন এবং তফসিল ৭ এর খন্ড-১ এ বিধৃত পদ্ধতিতে এতদ্সংক্রান্ত প্রতিবেদন দাখিল করিতে হইবে।

(২) কম্প্রেসর প্রস্তুতকারী, আমদানীকারক, রপ্তানীকারক বা বিক্রয়কারী প্রত্যেক ব্যক্তিকে উহার প্রস্তুত, আমদানী, রপ্তানী বা বিক্রয়ের যথাযথ তথ্য ও রেকর্ডপত্র সংরক্ষণ পূর্বক তফসিল ৭ এর খন্ড-২ এ বিধৃত পদ্ধতিতে এতদ্সংক্রান্ত প্রতিবেদন দাখিল করিতে হইবে।

(৩) উপ-বিধি (১) ও (২) এর অধীন সংরক্ষিত তথ্যাদি সম্পর্কিত প্রতিবেদন যথাক্রমে তফসিল ৮ ও ৯ এ বিধৃত ফরম পূরণপূর্বক মহাপরিচালকের নিকট দাখিল করিতে হইবে।

তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭ · তফসিল-৮