RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৩

নির্বাচনী প্রচারে শব্দদূষণ নিয়ন্ত্রণ

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫

(১) সকল নির্বাচনে নীরব এলাকায় নির্বাচনী প্রচারণায় মাইক, লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম বা অন্য কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার করা যাইবে না।

(২) নীরব এলাকা ব্যতীত অন্যান্য এলাকায় নির্বাচনী প্রচারাভিযানে নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা মানিয়া চলিতে হইবে এবং তফসিলে উল্লিখিত শব্দের মানমাত্রা অতিক্রম করা যাইবে না।

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।