বিধি১৬
নির্দেশ প্রদানের ক্ষমতা
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫
বিধি ৭ এর অধীন পূর্বানুমতি ব্যতীত, কোনো এলাকায় শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহার করা হইলে বা ব্যবহারের সম্ভাবনা থাকিলে যন্ত্রপাতি ব্যবহারকারীকে যন্ত্রপাতি ব্যবহার করা হইতে বিরত থাকিবার বা উক্ত বিধির বিধান লংঘনকারীকে উক্ত লংঘন বন্ধ করিবার জন্য তাৎক্ষণিকভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা, আইন ও এই বিধিমালার বিধানাবলি সাপেক্ষে, মৌখিক বা লিখিতভাবে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং উক্তরূপ নির্দেশ পালনে যন্ত্রপাতি ব্যবহারকারী বা বিধান লংঘনকারী বাধ্য থাকিবেন।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।