RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৪

আবদ্ধ স্থানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহার নিয়ন্ত্রণ

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫

আবদ্ধ স্থানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যেকোনো যন্ত্রপাতি ব্যবহার করা হইলে উক্ত স্থানের মালিক বা দখলদার বা উহার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি—

(ক) উহাতে সৃষ্ট শব্দ যাহাতে উক্ত স্থানের বাহিরে না যায় তদুদ্দেশ্যে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করিবেন; এবং

(খ) নিশ্চিত করিবেন যেন উক্ত যন্ত্রপাতি হইতে সৃষ্ট সংশ্লিষ্ট এলাকার জন্য নির্ধারিত শব্দের মানমাত্রা অতিক্রম না করে।

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।