হোম · নিরাপত্তা · এসিড আইন · ধারা ১৩ · তৃতীয় অধ্যায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিল ও পুনর্বাসন কেন্দ্র, ইত্যাদি
ধারা১৩
এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র
এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২
১৩৷ (১) সরকার, এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এক বা একাধিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করিতে পারিবেন৷
(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন সরকারী স্থাপনাকে ‘এসিড দ্বারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র' হিসাবে ঘোষণা দিতে পারিবে৷
তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ১৩ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।