RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · এসিড আইন · ধারা ৫১ · অষ্টম অধ্যায় বিবিধ
ধারা৫১

বিধি প্রণয়ন ক্ষমতা

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

৫১৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে৷

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:-

(ক) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নীতি;

(খ) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার, ইত্যাদির লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ফিস, ইত্যাদি;

(গ) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার সংক্রান্ত তথ্য সংরক্ষণ পদ্ধতি;

(ঘ) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহারের জন্য সংরক্ষিত পাত্রের গায়ে লেবেল, প্যাকেটজাতকরণ পদ্ধতি;

(ঙ) তদন্ত, তল্লাশী, আটক, বাজেয়াপ্তকরণ ও পরিদর্শন পদ্ধতি;

(চ) এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিত্সা, পুনর্বাসন ও আইনগত সহায়তা প্রদান পদ্ধতি; এবং

(ছ) তহবিলের হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা পদ্ধতি৷

তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ৫১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।