RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · এসিড আইন · ধারা ৩২ · পঞ্চম অধ্যায় তদন্ত, তল্লাসী, আটক, বাজেয়াপ্তকরণ, ইত্যাদি
ধারা৩২

বাজেয়াপ্তযোগ্য এসিড, ইত্যাদি

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

৩২৷ (১) এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে যেই এসিড, সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন, বা অন্য কোন বস্তু সম্পর্কে বা সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে সেইগুলি বাজেয়াপ্তযোগ্য হইবে৷

(২) উপ-ধারা (১) এর অধীন বাজেয়াপ্তযোগ্য এসিডের সহিত যদি কোন বৈধ এসিড অপরাধ সংঘটনের সময় পাওয়া যায় তাহা হইলে উক্ত বৈধ এসিডও বাজেয়াপ্তযোগ্য হইবে৷

তথ্যসূত্র: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন), ধারা ৩২ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।