ধারা১৭
পরীক্ষণের ধরন
পেট্রোলিয়াম আইন, ২০১৬
১৭। এই আইনের অধীন পেট্রোলিয়ামের পরীক্ষণ, ধারা ১৫ এর অধীন বৈধ সনদপত্র প্রাপ্ত পরীক্ষণ সরঞ্জাম দ্বারা, সনদপত্রে নির্ধারিত শুদ্ধি (Correction Specified) যথাযথভাবে বিবেচনাক্রমে, এবং বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতি অনুসারে, করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন), ধারা ১৭ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।