ধারা২৮
প্রতিবেদন দাখিল
পেট্রোলিয়াম আইন, ২০১৬
২৮। ধারা ১০, ১৩ ও ২৩ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত ধারাসমূহের বিধান অনুসারে তৎকর্তৃক সম্পাদিত কোনো তল্লাশি বা অনুসন্ধান প্রতিবেদনের একটি কপি বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট দাখিল করিবেন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন), ধারা ২৮ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।