ধারা২১
পেট্রোলিয়াম এবং ধারণপাত্র বাজেয়াপ্তকরণ
পেট্রোলিয়াম আইন, ২০১৬
২১। ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (ক), (খ) বা (গ) এর অধীন কোনো অপরাধ সংঘটিত হইলে দণ্ড প্রদানকারী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম বা দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট-
(ক) অপরাধের সহিত সংশ্লিষ্ট পেট্রোলিয়াম, বা
(খ) পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ ও বিতরণের জন্য অনুমোদিত পরিমাণ অপেক্ষা অধিক পরিমাণ পেট্রোলিয়াম আমদানি বা, ক্ষেত্রমত, পরিবহন, মজুদ বা বিতরণের জন্য দণ্ডপ্রাপ্ত হইলে, উক্ত পেট্রোলিয়ামের মধ্যে যে পরিমাণ পেট্রোলিয়াম অপরাধের সহিত সংশ্লিষ্ট সেই পরিমাণ পেট্রোলিয়াম,
উহার ধারণপাত্রসহ বাজেয়াপ্তির নির্দেশ প্রদান করিবেন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন), ধারা ২১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।