বিধি১১
নিবন্ধন স্থগিত বা বাতিলের ক্ষমতা
ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১
নিবন্ধন গ্রহণকারী নিবন্ধনের কোনো শর্ত বা আইন বা এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে অধিদপ্তর নিবন্ধন গ্রহণকারীকে শুনানির সুযোগ প্রদান করিয়া এইরূপ নিবন্ধন বাতিল বা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করিতে পারিবে।
তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।