বিধি২২
আন্তর্জাতিক মান, ইত্যাদি অনুসরণ
ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১
ই-বর্জ্য সংগ্রহ, মজুদ, পরিবহন, মেরামত, চূর্ণকরণ, পুনঃব্যবহারোপযোগীকরণ এবং ধ্বংসকরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আন্তর্জাতিক মান বা অধিদপ্তর কর্তৃক, সময় সময়, প্রকাশিত নির্দেশনা অনুসারে পরিচালিত হইবে।
তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।