RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৬

সংগ্রহ কেন্দ্রের দায়িত্ব

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

সংগ্রহ কেন্দ্রের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—

(ক) পরিবেশসম্মত উপায়ে ই-বর্জ্য সংগ্রহ;

(খ) প্রস্তুতকারক, সংযোজনকারী, বা মেরামতকারী, চূর্ণকারী পুনঃব্যবহারোপযোগীকরণকারীর নিকট প্রেরণের পূর্বে সংগৃহীত ই-বর্জ্য পরিবেশসম্মত উপায়ে নিরাপদে সংরক্ষণ;

(গ) ই-বর্জ্য নিরাপদে পরিবহন; এবং

(ঘ) সংগ্রহ কেন্দ্রের ঠিকানা, টেলিফোন ও হেল্পলাইন নম্বর, ই-মেইল, ইত্যাদি জনসাধারণের নিকট সরবরাহ।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।