বিধি১৭
অধিদপ্তর কর্তৃক বাৎসরিক প্রতিবেদন প্রেরণ
ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১
(১) ই-বর্জ্যের বিশেষ ধরন বিবেচনা করিয়া অধিদপ্তরের বিভাগীয় অফিস প্রতিবৎসর ৩০ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বাৎসরিক প্রতিবেদন দাখিল করিবে।
(২) অধিদপ্তরের প্রধান কার্যালয় বিভিন্ন বিভাগ হইতে প্রাপ্ত প্রতিবেদন একত্রিত করিয়া উহা পুনঃপরীক্ষা ও নির্দেশনার জন্য প্রতিবৎসর ৩০ নভেম্বরের মধ্যে সরকারের নিকট প্রেরণ করিবে।
তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।