তথ্য সংগ্রহ, প্রক্রিয়া ও প্রকাশকরণ
(১) জাহাজভাঙ্গা ইয়ার্ডসহ প্রত্যেক শিল্প প্রতিষ্ঠান এবং কারখানা পরিচালনকারী তাহার কার্যক্রম স্থলে গৃহীত বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্যের প্রত্যেক কনসাইনমেন্ট (consignment) বা লট (lot) এর জন্য তফসিল ৮ অনুসারে নিরাপত্তা তথ্য বিবরণী প্রস্তুত করিয়া রাখিবেন এবং অধিদপ্তরের পরিদর্শক বা মহাপরিচালক কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা কোন অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা যে কোন সময় উক্ত নিরাপত্তা তথ্য বিবরণী পর্যালোচনা করিতে পারিবেন।
(২) মহাপরিচালক বা কোন অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-বিধি (১) এ উল্লিখিত নিরাপত্তা তথ্য বিবরণীর অনুলিপি সরবরাহের জন্য অনুরোধ করিলে সংশ্লিষ্ট পরিচালনকারী তাহা অবিলম্বে সরবরাহ করিবেন।
তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৮