বিধি২২
দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ
বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১
দুর্ঘটনাজনিত কারণে শ্রমিক বা কর্মচারীদের ক্ষতিপূরণের বিষয়টি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুসারে এবং পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষয়-ক্ষতি নির্ধারণ ও ক্ষতিপূরণ আদায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে নিষ্পন্ন হইবে।
তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।