পরিচালনকারীর দায়িত্ব
পরিচালনকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথাঃÍ
(ক) বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য গ্রহণ করিবার সময় উহার দালিলিক ও বস্তুগত সামঞ্জস্যতা যাচাই করা;
(খ) বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য সতর্কতার সহিত সংরক্ষণ করা যাহাতে কোন প্রকার দুর্ঘটনা ঘটিবার আশংকা না থাকে;
(গ) বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য ব্যবহারের এবং উহা হইতে উৎপাদিত পণ্য ও বর্জ্যের বিস্তারিত হিসাব সংরক্ষণ করা;
(ঘ) বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য হইতে উৎপাদিত পণ্য ও বর্জ্য কখন, কোথায়, কি পরিমাণে বিক্রয়, সরবরাহ বা পরিত্যাজন করা হয় উহার বিস্তারিত বিবরণ সংরক্ষণ করা;
(ঙ) বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীগণের সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনা সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্বারা সজ্জিতকরণ ও প্রয়োজনীয় ঔষধ ও রাসায়নিক পদার্থ সহজলভ্য করা।
তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।