ধারা৫৩
কোড প্রণয়নের ক্ষমতা
বয়লার আইন, ২০২২
৫৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, বোর্ডের সুপারিশক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বয়লার নির্মাণ, আমদানি, স্থাপন, ব্যবহার ও মেরামত সংক্রান্ত কারিগরি বিষয়াদি নির্ধারণের জন্য বয়লার কোড নামে একটি কোড প্রণয়ন করিতে পারিবে।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৫৩ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।