RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ৭ · দ্বিতীয় অধ্যায় প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি
ধারা৭

বোর্ডের কার্যাবলি

বয়লার আইন, ২০২২

৭। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-

(ক) বয়লার নির্মাণ, আমদানি, স্থাপন, ব্যবহার ও মেরামত বিষয়ক কোড প্রণয়নের বিষয়ে সরকারের নিকট সুপারিশ প্রদান;

(খ) বয়লার নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ঝালাই পরীক্ষণ কাজে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা অনুমোদন;

(গ) আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে বয়লার নির্মাণ কোডের তালিকা অনুমোদন;

(ঘ) আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ইনডেন্টরের তালিকা অনুমোদন;

(ঙ) বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণের বিষয়ে অনুমোদন প্রদান;

(চ) প্রাপ্ত আপিল আবেদন নিষ্পত্তিকরণ; এবং

(ছ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৭ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।