হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ২৩ · পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত
ধারা২৩
বয়লার হস্তান্তর বা স্থানান্তর
বয়লার আইন, ২০২২
২৩। (১) প্রধান বয়লার পরিদর্শককে অবহিতক্রমে বয়লার ব্যবহারকারী তাহার বয়লার হস্তান্তর বা স্থানান্তর করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হইলে উহার ব্যবহারকারীকে উহার নিবন্ধনপত্র বা বয়লার ব্যবহারের সনদ ও অন্যান্য দলিলাদি হস্তান্তর করিতে হইবে।
(৩) নূতন ব্যবহারকারীকে পূর্বের ব্যবহারকারীর নাম পরিবর্তন করিয়া তাহার নামে সনদ গ্রহণ করিতে হইবে।
(৪) বয়লার হস্তান্তর বা স্থানান্তর ও ব্যবহারকারীর নাম পরিবর্তনের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ২৩ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই ধারা উল্লেখ করে এমন বিধি (৩)
বয়লার বিধিমালা বিধি ২১ · বয়লার হস্তান্তর বা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় দলিলাদিবয়লার বিধিমালা, ২০২৫বয়লার বিধিমালা বিধি ২২ · বয়লার হস্তান্তর বা স্থানান্তরের ক্ষেত্রে বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তন পদ্ধতিবয়লার বিধিমালা, ২০২৫বয়লার বিধিমালা বিধি ৫৫ · বয়লার পরিদর্শন ও পরীক্ষণ, বয়লারের ড্রইং-ডিজাইন অনুমোদন এবং বয়লার ব্যবহারের সনদ নবায়ন ফিবয়লার বিধিমালা, ২০২৫