RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ২০ · পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত
ধারা২০

বয়লারের নিবন্ধন বাতিল

বয়লার আইন, ২০২২

২০। (১) প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লারের নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :-

(ক) মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে নিবন্ধন গ্রহণ করা হইলে;

(খ) নিবন্ধিত বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা কর্মোপযোগী না থাকিলে;

(গ) ধারা ২৪ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করিলে; এবং

(ঘ) বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বয়লারের নিবন্ধন বাতিল করিবার পূর্বে বয়লার ব্যবহারকারীকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন বয়লারের নিবন্ধন বাতিল করা হইলে বয়লার ব্যবহারকারীকে লিখিতভাবে উহার কারণ অবহিত করিতে হইবে।

(৪) নিবন্ধন বাতিলের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ২০ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (১)