RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ৯ · তৃতীয় অধ্যায় বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি
ধারা৯

বয়লার পরিচালনা লাইসেন্স

বয়লার আইন, ২০২২

৯। (১) বয়লার পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যতীত কোন ব্যক্তি বয়লার পরিচালনা করিতে পারিবেন না।

(২) বয়লার পরিচালনা লাইসেন্স প্রাপ্তির জন্য প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন দাখিল করিতে হইবে।

(৩) সরকার বয়লারের লাইসেন্স প্রদান বিষয়ে একটি পরীক্ষক কমিটি গঠন করিবে এবং উক্ত কমিটি পরীক্ষা গ্রহণপূর্বক লাইসেন্স প্রদানের জন্য সুপারিশ প্রদান করিবে।

(৪) পরীক্ষক কমিটির গঠন, কার্যপরিধি, সম্মানি ও অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

(৫) উপ-ধারা (৩) এর অধীন সুপারিশ প্রাপ্তির পর প্রধান বয়লার পরিদর্শক বয়লার পরিচালনা লাইসেন্স প্রদান করিবেন।

(৬) বয়লার পরিচালনা লাইসেন্সের মেয়াদ হইবে ৫ (পাঁচ) বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে।

(৭) বয়লার পরিচালনা লাইসেন্স গ্রহণের জন্য উহার শ্রেণি অনুযায়ী যোগ্যতা, পরীক্ষা, ফি এবং লাইসেন্স প্রদানের জন্য অনুসরণীয় পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৯ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (৬)