বিধি১৪
আপীল
চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮
(১) এই বিধিমালার অধীন কর্তৃপক্ষের কোন আদেশ দ্বারা কোন দখলদার সংক্ষুব্দ হইলে তিনি উক্ত আদেশের বির্চদ্ধে উহা অবহিত হইবার ত্রিশ দিনের মধ্যে ফরম-৫ এ আপীলেট কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এর বিধান সত্ত্বেও, আপীল আবেদনকারী যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়ের মধ্যে আপীল-আবেদন দায়ের করিতে ব্যর্থ হইলে, তিনি আপীলেট কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে নির্ধারিত সময়ের পরবর্তী ষাট দিনের মধ্যে আপীল দায়ের করিতে পারিবেন।
তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।