চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — তফসিল
সরকারি গেজেটের পৃষ্ঠা (PDF পৃষ্ঠা ১০–২৭)। মূল PDF

এই পৃষ্ঠার লেখা
৬৬৮৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
তফসিল-১
[বিধি-২ (১)(ঙ) দ্রষ্টব্য]
চিকিৎসা-বর্জ্যের শ্রেণীগত বৈশিষ্ট্য
শ্রেণী বর্জ্যের শ্রেণী কতিপয় উদাহরণ
বিভাগ
শ্রেণী-১ সাধারণ বর্জ্য ব্যবহার্য কাগজ/মোড়ক, প্লাস্টিক বা ধাতব কৌটা, ঔষধের
(অক্ষতিকারক/ স্ট্রিপ, খালী বাক্স ও কার্টুন, প্যাকিং বাক্স, পলিথিন ব্যাগ,
জীবাণুমুক্ত/ মিনারেল পানির বোতল, কাঁচের খালী বোতল, বিস্কিটের
অসংক্রামিত) মোড়ক, ইনজেকশনের খালী ভায়েল, অসংক্রামিত ব্যবহার্য
স্যালাইন ব্যাগ ও সেট, অসংক্রামিত ব্যবহার্য সিরিঞ্জ,
অসংক্রামিত কাপড়/গজ/তুলা, অসংক্রামিত রাবার দ্রব্য/কর্ক,
ফলমূলের খোসা, উচ্ছিষ্ট খাবার, রান্না ঘরের আবর্জনা,
ডিমের খোসা, ডাবের মালা, প্রেশারাইজ খালী কৌটা
ইত্যাদি।
শ্রেণী-২ এনাটমিক্যাল বর্জ্য মানব দেহের কাটিয়া ফেলা বিভিন্ন অঙ্গ, প্রত্যঙ্গ, টিস্যু, কাটিয়া
ফেলা টিউমার, গর্ভফুল, গর্ভপাত/গর্ভসংক্রান্ত বর্জ্য ইত্যাদি।
শ্রেণী-৩ প্যাথলজিক্যাল বর্জ্য ল্যাবরেটরি কালচার, মজুদ অথবা বিভিন্ন টিকার নমুনা,
বায়োলজিক্যাল টক্সিন, পরীক্ষার জন্য দেওয়া রক্ত/কফ/মল/
সিরাম/শরীরের নিঃসরণ ইত্যাদি।
শ্রেণী-৪ রাসায়নিক বর্জ্য বিভিন্ন প্রকার রিএজেন্ট, ডেভলপার, ডায়ালাইসিস এ ব্যবহার্য
ও রাসায়নিক দ্রব্য ইত্যাদি।
শ্রেণী-৫ ফার্মাসিউটিক্যাল বর্জ্য বাতিলকৃত, মেয়াদ উত্তীর্ণ, সংক্রামিত বা ব্যবহার উত্তীর্ণ ঔষধ
ইত্যাদি।
শ্রেণী-৬ সংক্রামক/জীবাণুযুক্ত রক্ত/পূজ/দেহ রস দ্বারা সংক্রামিত গজ, বেন্ডেজ, তুলা, স্পঞ্জ,
বর্জ্য সোয়াব, মব, প্লাস্টার, ক্যাথিটার, ড্রেনেজ টিউব, রক্ত
সঞ্চালনের ব্যাগ/টিউব, রক্ত দ্বারা সংক্রামিত স্যালাইন সেট,
জমাট বাঁধা রক্ত/দেহ রস, ডায়রিয়া রোগীর সংক্রামিত কাপড়
চোপর, সংক্রামিত সিরিঞ্জ ইত্যাদি।
শ্রেণী-৭ তেজস্ক্রিয় বর্জ্য রেডিওএকটিভ আইসোটোপ, তেজস্ক্রিয় বস্তু দ্বারা সংক্রামিত
সকল বর্জ্য, অব্যবহৃত এক্সরে মেশিনের হেড ইত্যাদি।
শ্রেণী-৮ ধারাল বর্জ্য মেডিকেলে ব্যবহৃত সকল প্রকার সুই, সকল প্রকার ব্লেড,
(সংক্রামিত ও ভাঙ্গা স্লাইড, ব্যবহৃত এ্যম্পুল, ভাঙ্গা বোতল/কাঁচ/টেস্ট
অসংক্রামিত) টিউব/পিপেট/জার, নেইল, স্টীল এর তার, অর্থোপেডিক
কাজে ব্যবহৃত স্ক্রু, স্টীল প্লেট, পিন ইত্যাদি।
শ্রেণী-৯ পুনঃব্যবহারযোগ্য ব্যবহার্য কাগজ/মোড়ক, প্লাস্টিক বা ধাতব কৌটা, ঔষধের
সাধারণ বর্জ্য স্ট্রিপ, খালী বাক্স ও কার্টুন, প্যাকিং বাক্স, পলিথিন ব্যাগ,
(অক্ষতিকারক/ মিনারেল পানির বোতল, কাঁচের খালী বোতল, বিস্কিটের
জীবাণমুক্ত/ মোড়ক, ইনজেকশনের খালী ভায়েল, অসংক্রামিত ব্যবহার্য
অসংক্রামিত) স্যালাইন ব্যাগ ও সেট, অসংক্রামিত ব্যবহার্য সিরিঞ্জ,
অসংক্রামিত কাপড়/গজ/তুলা, অসংক্রামিত রাবার দ্রব্য/কর্ক।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৬৮৯
শ্রেণী বর্জ্যের শ্রেণী কতিপয় উদাহরণ
বিভাগ
শ্রেণী-১০ তরল বর্জ্য (সংক্রামিত ব্যবহৃত পানি, পানের পিক, বমি, কফ, সাকশন করা তরল,
ও অসংক্রামিত) পূজ, দেহ রস, সিরাম, তরল রক্ত, গর্ভের পানি, তরল
রাসায়নিক দ্রব্য, অব্যবহৃত তরল ঔষধ, ড্রেনেজ ব্যাগের
তরল বর্জ্য ইত্যাদি।
শ্রেণী-১১ প্রেসারাইজড বর্জ্য প্রেসারাইজড কৌটা/ক্যান/কনটেইনার
বর্জ্যের শ্রেণী বর্জ্যের শ্রেণীর নমুনা পরিশোধন ও বিনষ্টকরণ
ক্যাটাগরী নং-১ সাধারণ বর্জ্য (ক) প্রাঙ্গন বা গণ আবর্জনা ফেলার স্থানে অপসারণ।
(অসংক্রামিত/ (খ) প্লাস্টিক বর্জ্য কাটিয়া টুকরা করিয়া পুনঃব্যবহার
অক্ষতিকারক বর্জ্য বন্ধ নিশ্চিত করা।
ক্যাটাগরী নং-২ এনাটমিক্যাল বর্জ্য (ক) প্রাঙ্গন/নিরাপদ স্থানে কংক্রিটের পিট (Pit
method) পদ্ধতিতে শোধন/বিনষ্টকরণ।
(খ) গভীর মাটি চাপা দেওয়া (পরিমাণে অল্প হলে)
(গ) বাষ্প অটোক্লেভিং/মাইক্রোওয়েভ ট্রিটমেন্ট/
ইনসাইনেরেটর এর ব্যবহার।
ক্যাটাগরী নং-৩ প্যাথলজিক্যাল বর্জ্য ক্যাটাগরীর নং-২ (এনাটমিক্যাল বর্জ্য) এর মত।
ক্যাটাগরী নং-৪ রাসায়নিক বর্জ্য (ক) মেয়াদোত্তীর্ণ রাসায়নিক বর্জ্য সরবরাহকারীকে
ফেরত প্রদান (পরিমাণে বেশী হলে)।
(খ) প্রচুর পরিমাণে পানি মিশাইয়া তরলীকরণের
মাধ্যমে নিস্ক্রিয় করিয়া পয়ঃনিস্কাশন প্রণালীতে
অপসারণ (পরিমাণে অল্প হলে)।
(গ) রাসায়নিকভাবে পরিশোধন/নিস্ক্রিয় করিয়া
সুয়ারেজ প্রণালীতে অপসারণ।
ক্যাটাগরী নং-৫ ফার্মাসিউটিক্যাল ক্যাটাগরী নং-৪ (রাসায়নিক বর্জ্য) এর মত
ক্যাটাগরী নং-৬ সংক্রামক/ (ক) প্রাঙ্গন/নিরাপদ স্থানে কংক্রিটের পিট (Pit
জীবাণুযুক্ত বর্জ্য method) পদ্ধতিতে শোধন/বিনষ্টকরণ।
(খ) গভীর মাটি চাপা দেওয়া (পরিমাণে অল্প হলে)
(গ) বাষ্প অটোক্লেভিং/মাইক্রোওয়েভ ট্রিটমেন্ট/
ইনসাইনেরেটর এর ব্যবহার।
ক্যাটাগরী নং-৭ তেজস্ক্রিয় বর্জ্য প্রতি কেজি বর্জ্যে তেজস্ত্রিয়তার মাত্রা ০.১ এম বি
কিউ-এর বেশী হইলে উহা অবশ্যই Bangladesh
Atomic Energy Comission এর বিধান
অনুসারে শোধন ও বিনষ্ট করিতে হইবে।
ক্যাটাগরী নং-৮ ধারাল বর্জ্য (ক) প্রাঙ্গণ/নিরাপদ স্থানে কংক্রিটের পিট (Pit
method) পদ্ধতিতে বিনষ্টকরণ।
(খ) এনক্যাপসুলেসন (Encapsulation)
(গ) গভীর মাটি চাপা দেওয়া (পরিমাণে অল্প হবে)।
(ঘ) ইনসাইনেরেটর (Incinerator) এর ব্যবহার।

এই পৃষ্ঠার লেখা
৬৬৯০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
বর্জ্যের শ্রেণী বর্জ্যের শ্রেণীর নমুনা পরিশোধন ও বিনষ্টকরণ
ক্যাটাগরী নং-৯ পুনঃব্যবহার যোগ্য ক) বাষ্প অটোক্লেভিং দ্বারা শোধন করে পুনঃ ব্যবহার
সাধারণ বর্জ্য করা।
খ) রাসায়নিক দ্রব্য দ্বারা শোধন করে পুনঃ ব্যবহার
করা।
ক্যাটাগরী নং-১০ তরল বর্জ্য ক) প্রচুর পরিমাণে পানি মিশিয়ে তরলীকরণের
(সংক্রামিত/অসংক্রামিত) মাধ্যমে পয়ঃনিস্কাশন প্রণালীতে অপসারণ।
খ) ১% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন
মিশিয়ে, রাসায়নিকভাবে শোধন করে পয়ঃ
প্রণালীতে অপসারণ।
শ্রেণী-১১ প্রেসারাইজড বর্জ্য ক) সরবরাহকারীকে ফেরত প্রদান (পরিমাণে বেশী
হলে)
খ) পদ্ধতি সম্মত ভাবে ডিপ্রেসারাইজড করে
সাধারণ/পুনঃ প্রক্রিয়াজাতকরণ যোগ্য বর্জ্যের
সাথে অপসারণ (পরিমাণে অল্প হলে)।
উপরোক্ত ঐচ্ছিক ক্ষমতা (option) প্রযুক্তির সহজলভ্যতার উপর নির্ভরশীল। দখলদার/অপারেটর
অন্য কোন বিশেষ ধরণের প্রযুক্তি ব্যবহার করার ইচ্ছা পোষণ করিলে তদবিষয়ে নির্ধারিত কর্তৃপক্ষকে
ক্ষমতা প্রদান মঞ্জুরের বিষয় বিবেচনা করিবার জন্য নির্ধারিত কর্তৃপক্ষের নিকট পেশ করিতে হইবে।
ক. প্রাঙ্গনে নিরাপদ পিট পদ্ধতি/গভীর মাটিচাপা দেওয়ার জন্য সীমানাচিহ্নিত স্থানের ব্যবহার এবং
গণ আর্বজনা ফেলার স্থানের ক্ষেত্রে তফসিল-৬ এ বর্ণিত মানদন্ড প্রতিপালন পূর্বক সংরক্ষিত ও
নিরাপদ এলাকা ব্যবহার করিতে হইবে।
খ. হ্যালোজেন যৌগযুক্ত, যেমন পিভিসি প্লাস্টিকস, বিশাল পরিমাণ রাসায়নিক বর্জ্য চুল্লীতে
(Incinerator) পোড়ানো যাইবে না যে পর্যন্ত না শোধন সুবিধায় ধোঁয়া গ্যাস পরিষ্কারের জন্য
পর্যাপ্ত যন্ত্রপাতি রহিয়াছে।
গ. স্টীম অটোক্লেভিং (বা মাইক্রোওয়েভ ট্রিটমেন্ট) অবশ্যই তফসিল-৬ এ বর্ণিত মানদন্ড অনুযায়ী
হইতে হইবে।
ঘ. তরল রাসায়নিক বর্জ্য পয়োঃপ্রণালীতে ফেলিবার পূর্বেই তফসিল-৬ এর মানদন্ড প্রতিপালন
করতঃ রাসায়নিকভাবে নিশোধন treatment করিতে হইবে।
ঙ. ধারাল বর্জ্য অপসারণের পূর্বে রাসায়নিকভাবে নিশোধন treatment করিতে হইবে।
চ. পুনঃ ব্যবহার রোধকল্পে রাবার/প্লাষ্টিক জাতীয় নল কাটিয়া টুকরা করিতে হইবে এবং বিভিন্ন
ব্যাগ (স্যালাইন ব্যাগ, রক্ত ব্যাগ, ইউরিন ব্যাগ ইত্যাদি) ফুটা/কাটিয়া দিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৬৯১
তফসিল-২
[বিধি-২ (জ) দ্রষ্টব্য]
চিকিৎসা-বর্জ্যের উৎপাদক ও উৎপাদনজনিত কর্মকান্ড
বৃহত্তর উৎপাদক ক্ষুদ্রতর উৎপাদক
• হাসপাতাল, অন্যান্য অপেক্ষাকৃত বড় স্বাস্থ্য • ছোট স্বাস্থ্য সেবা স্থাপনাসমূহ, যথা স্বাস্থ্য
সেবা স্থাপনা, যেমন স্বাস্থ্য কমপ্লেক্স, কেন্দ্র, চিকিৎসকের অফিস, ডেন্টাল ক্লিনিক,
বহির্বিভাগীয় রোগী ক্লিনিক, ধাত্রীবিদ্যা ও আকুপাংচারবিদ, কাইরোপ্রেক্টর ইত্যাদি।
প্রসূতি ক্লিনিক, ইত্যাদি।
• সংশ্লিষ্ট পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র • বিশেষ সুবিধা সমৃদ্ধ স্বাস্থ্য সেবা স্থাপনা,
যেমন রোগমুক্তি-পরবর্তী স্বাস্থ্য পুনর্চদ্ধারের
নার্সিং হোম, মনঃরোগ হাসপাতাল, বিকলাঙ্গ
প্রতিষ্ঠান, ইত্যাদি
• শবাগার ও ময়না তদন্ত কেন্দ্র • অ-স্বাস্থ্যকর কার্যক্রম, যথা সৌন্দর্যবর্ধক
কান-চিদ্রকরণ, উিé আঁকার ঘর, ইত্যাদি।
• প্রাণী গবেষণা, পরীক্ষা ও চিকিৎসা • শব সৎকার সেবা
• ব্লাড ব্যাংক ও রক্ত সংগ্রহ সেবা • এ্যাম্বুলেন্স সেবা
• বৃদ্ধদের নার্সিং হোম

এই পৃষ্ঠার লেখা
৬৬৯২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
তফসিল-৩
[বিধি-৭ (২) দ্রষ্টব্য]
চিকিৎসা-বর্জ্যের সংরক্ষণ ও অপসারণের জন্য পাত্র ও কালার কোড
কালার কোড বর্জ্যের বিভাগ বর্জ্যের শ্রেণী বর্জ্যের ধরণ পাত্র
কাল সাধারণ বর্জ্য শ্রেণী-১, ১১ অক্ষতিকারক, ছিদ্রবিহীন প্লাস্টিক
অসংক্রামিত, জীবাণুমুক্ত বিন
বর্জ্য
হলুদ ক্ষতিকারক শ্রেণী-২, ৩, ৪, এনাটমিক্যাল, ছিদ্রবিহীন প্লাস্টিক
বর্জ্য ৫, ৬ প্যথলজিক্যাল, বিন
সংক্রামক/জীবাণুযুক্ত,
বর্জ্য
লাল ধারাল বর্জ্য শ্রেণী-৮ সংক্রামিত, অসংক্রামিত, ছিদ্রবিহীন অভেদ্য
জীবাণুযুক্ত, জীবাণুমুক্ত পুর্চ প্লাস্টিক বিন,
বর্জ্য বাক্স
নীল তরল বর্জ্য শ্রেণী-১০, ৪ ক্ষতিকারক, ছিদ্রবিহীন প্লাস্টিক
অক্ষতিকারক, সংক্রামিত, গামলা, বিন
অসংক্রামিত, জীবাণুযুক্ত,
জীবাণুমুক্ত, কেমিক্যাল
বর্জ্য
সিলভার তেজষ্ক্রিয় বর্জ্য শ্রেণী-৬ বিকিরণযোগ্য বর্জ্য ছিদ্রবিহীন লিড
বক্স
সবুজ পুনঃ ব্যবহার শ্রেণী-৯ অক্ষতিকারক, ছিদ্রবিহীন প্লাস্টিক
যোগ্য সাধারণ অসংক্রামিত, জীবাণুমুক্ত বিন
বর্জ্য বর্জ্য
• তেজষ্ক্রিয় বর্জ্য সংরক্ষণ বা পরিবহনের জন্য সিলভার রং এর ছিদ্রবিহীন লিড এর তৈরী বক্স
বা বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের নির্দেশিত নিয়ম অনুসরণ করিতে হইবে।
• তরল ফার্মাসিউটিক্যাল বর্জ্য অল্প পরিমাণ হইলে তরল বর্জ্য রাখার নীল পাত্রে রাখা যাইতে
পারে।
• ফার্মাসিউটিক্যাল বর্জ্য অল্প পরিমাণ হইলে ক্ষতিকারক বর্জ্য রাখার হলুদ পাত্রে রাখা যাইতে
পারে।
• বিভিন্ন প্রকার কেমিক্যাল বর্জ্য এক সাথে এক পাত্রে রাখা যাইবে না, কারণ রাসায়নিক
বিক্রিয়ার জন্য দুর্ঘটনা ঘটিতে পারে।
• পিট পদ্ধতিতে পঁচন প্রক্রিয়া তরান্বিত করার জন্য অল্প পরিমাণ রান্নাঘরের বর্জ্য হলুদ পাত্রে
রাখা যাইবে।
• পুনঃ ব্যবহার্য সাধারণ বর্জ্য (শ্রেণী-৯) এর পরিমাণ অল্প হইলে, সাধারণ বর্জ্যের (শ্রেণী-৮)
এর সাথে কাল পাত্রে রাখা যাইতে পারে।
• প্রতিটি বর্জ্য রাখার পাত্রে স্পষ্ট বাংলা ভাষায় রং ভেদে বর্জ্যের ধরণ লিখিতে হইবে এবং
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সাংকেতিক চিহ্ন/ লেবেল ব্যবহার করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৬৯৩
তফসিল-৪
[বিধি-৭ (২) দ্রষ্টব্য]
চিকিৎসা-বর্জ্যের প্যাকেটজাত করণের সাংকেতিক চিহ্ন (Symbol)
দহনযোগ্য বর্জ্য (Oxidizing substance)
সাংকেতিক চিহ্ন ঃ
বৃত্তের উপর আগুনের শিখা ঃ কাল রং
পটভূমি ঃ হলুদ রং
সংক্রামক বর্জ্য (Toxic substance)
সাংকেতিক চিহ্ন ঃ দুইটি হাঢ়ের উপর মাথার খুলি-কাল রং
পটভূমি ঃ সাদা রং
জীবাণুযুক্ত বর্জ্য (Infectious substance)
সাংকেতিক চিহ্ন ঃ
বৃত্তের উপর তিনটি প্রতিস্থাপিত চন্দ্রাকৃতি ঃ কাল রং
পটভূমি ঃ সাদা রং
তেজস্ক্রিয়/বিকিরণযোগ্য বর্জ্য (Radioactive substance)
সাংকেতিক চিহ্ন ঃ ঘুর্ণায়মান পাখা-কাল রং
পটভূমি ঃ উপরের অর্ধেক হলুদ এবং নীচের
অর্ধেক সাদা রং
ক্ষয়কারক বর্জ্য (Corrosive substance)
সাংকেতিক চিহ্ন ঃ হাত এবং একটি ধাতুর প্রতি আকর্ষিত
দুইটি পাত্র থেকে উপচিয়ে পড়া তরল-
কাল রং
পটভূমি ঃ উপরের অর্ধেক সাদা রং এবং নীচের
অর্ধেক সাদা বর্ডারে কাল রং
অন্যান্য ক্ষতিকারক বর্জ্য (Corrosive substance)
সাংকেতিক চিহ্ন ঃ উপরের অর্ধেক অংশে সাদা রং এর
পটভূমিতে কাল রং এর সাতটি লম্বা দাগ
পটভূমি ঃ নীচের অর্ধেক কাল বর্ডারে সাদা রং

এই পৃষ্ঠার লেখা
৬৬৯৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
হাসপাতালের অভ্যন্তরে ব্যবহৃত বর্জ্যের বিন/পাত্রের সাংকেতিক চিহ্ন (Symbol)
সাধারণ বর্জ্যের বিন (General waste bin)
সাংকেতিক চিহ্ন ঃ
কাল রং এর বৃত্ত।
কাল রং এর বর্ডারে সাদা রং এর পটভূমি
সংক্রামক বর্জ্যের বিন (Toxic waste bin)
সাংকেতিক চিহ্ন ঃ
হলুদ রং এর বৃত্তের উপর কাল রং এর তিনটি প্রতিস্থাপিত চন্দ্রাকৃতি।
হলূদ বর্ডারের উপর সাদা পটভূমি।
ধারাল বর্জ্যের বিন (Sharp waste bin)
সাংকেতিক চিহ্ন ঃ
লাল রং এর বৃত্তের ভিতরে সাদা রং এর দুইটি হাঢ়ের উপর মাথার খুলি।
লাল বর্ডারের উপর সাদা পটভূমি।
পুনঃ প্রক্রিয়াজাতকরণ বর্জ্যের বিন (Recycleable waste bin)
সাংকেতিক চিহ্ন ঃ
সবুজ রং এর বৃত্তের ভিতরে কাল রং এর তিনটি তীর চিহ্ন।
সবুজ রং এর বর্ডারের উপর সাদা পটভূমি।
নোট ঃ
১। মোড়ক অধৌতযোগ্য এবং সুস্পষ্টরূপে দৃশ্যমান হইতে হইবে।
২। বর্জ্যের শ্রেণীভেদে নির্ধারিত রঙ্গিন বিনে/পাত্রে বাংলা ভাষায় সহজে বোধগম্য নির্দেশনাবলী
লেখা যেতে পারে। যেমন ঃ “সাবধানে নাড়াচাড়া কর্চন” “বর্জ্য আমাকে দিন” ইত্যাদি।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৬৯৫
তফসিল-৫
[বিধি-৭ (৩) দ্রষ্টব্য]
চিকিৎসা-বর্জ্যের পরিবহনকালীন পাত্র/ কৌটার মোড়ক
দিন...................... মাস ..................
বছর .............................................
উৎপন্নের তারিখ ঃ .............................
বর্জ্যের ক্যাটাগরী নং ঃ .................................................................................
বর্জ্যের শ্রেণী ঃ ..........................................................................................
বর্জ্যের বর্ণনা ঃ .........................................................................................
প্রেরকের নাম ও ঠিকানা প্রাপকের নাম ও ঠিকানা
নাম ঃ নাম ঃ
ঠিকানা ঃ ঠিকানা ঃ
ফোন নং ঃ ফোন নং ঃ
টেলেক্স নং ঃ টেলেক্স নং ঃ
ফ্যাক্স নং ঃ ফ্যাক্স নং ঃ
যোগাযোগের ব্যক্তি যোগাযোগের ব্যক্তি
জর্চরী প্রয়োজনে অনুগ্রহপূর্বক যোগাযোগ কর্চন ঃ
নাম ও ঠিকানা ঃ
ফোন নং ঃ
• প্রক্রিয়াজাতকরণ/অপসারণের লক্ষ্যে যে ব্যাক্তি/প্রতিষ্ঠান বর্জ্য সংগ্রহ করিবে, এই লেবেল
পূরণ করিবার দায়িত্ব তাহার উপর বর্তাইবে।
• এই লেবেলের তথ্য বর্জ্য প্রেরণকারী ও বর্জ্য সংগ্রহকারী উভয়ই সংরক্ষণ করিবে এবং
লেবেলে বর্জ্য সংগ্রহকারীর স্বাক্ষর থাকিবে।
• লেবেলটি অমোচনীয় কালীতে লিখিতে হইবে। লেবেলটি স্টিকার বা ট্যাগ হইতে পারে।

এই পৃষ্ঠার লেখা
৬৬৯৬ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
তফসিল-৬
[বিধি-৯ (ক) দ্রষ্টব্য]
চিকিৎসা-বর্জ্যের বিনষ্টকরণ ও শোধণের মানদণ্ড
বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়/পরিবেশ অধিদপ্তর কর্তৃক দেয় সময়ভিত্তিক মানদণ্ড
দ্বারা চিকিৎসা-বর্জ্যের বিনষ্টকরণ ও পরিশোধন মানদণ্ড নির্ধারিত হবে।
ইনসাইনেরেটরের মানদণ্ড (Standards for Incinerators) :
আবর্জনা পোড়ানোর সমস্ত চুল্লির নিম্নলিখিত যন্ত্রচালনাগত ও নির্গতকরণ মানদণ্ড (operating and
emission standards) থাকিতে হইবে ঃ
(ক) যন্ত্র চালনাগত মানদণ্ড (Operating Standards)
১। দহণ ক্ষমতা হইবে কমপক্ষে ৯৯.০০%
২। দহণ ক্ষমতা নিম্নোক্ত আকারে হিসাব করা হইবে ঃ
% কার্বন-ডাই অক্সাইড
দহন ক্ষমতা = × ১০০
% কার্বন-ডাই অক্সাইড + % কার্বন মনোক্সাইড
% CO2
Combustion efficiency (C.E) = × 100
0% CO2 + % Co
৩। প্রাথমিক চেম্বারের তাপমাত্রা হইবে নিম্নতম ৮০০° সেন্ট্রিগ্রেড ± ৫০° সেন্ট্রিগ্রেড
৪। দ্বিতীয় চেম্বারের গ্যাসের স্থায়িত্ব কাল ১০৫° সেন্ট্রিগ্রেড ± ৫০° সেন্ট্রিগ্রেড এ কমপক্ষে ১
সেকেন্ড হইবে যেইখানে স্ট্যাক (Stack) গ্যাসের মধ্যে কমপক্ষে ৩% অক্সিজেন
থাকিবে।
(খ) নির্গতকরণ মানদণ্ড (Emission Standards)
প্রতি Nm3 তে কত মিলিগ্রাম স্থিতিমাপ ও কেন্দ্রীকরণ (১২% কার্বন-ডাই অক্সাইড সংশোধন)
(Parameters and concentration in mg/ Nm3 (12% correction)
(১) পার্টিকিউলেট ম্যাটার (Particulate matter) ঃ ১৫০/ মিলি গ্রাম
(২) নাইট্রোজেন অক্সাইড (Nitrogen Oxides) ঃ ১৫০ মিলি গ্রাম
(৩) এইচ সিএল (HCL) ঃ ৫০ মিলি গ্রাম
(৪) গ্যাস স্তরের উচ্চতা মাটির উপর হইতে কমপক্ষে ৩০ মিটার হইবে
(৫) ছাইয়ের মধ্যে উদ্ববায়ী জৈব যৌগ (Volatile organic compounds) ০.০১% এর
বেশী হইবে না।
(গ) নোট ঃ
১. মানানসই নকশাযুক্ত দূষণ নিয়ন্ত্রণ কৌশল স্থাপন করিতে হইবে। উপরিউক্ত নির্গতকরণ
সীমা অর্জনের জন্য প্রয়োজনে আবর্জনা পোড়ানো চুল্লির পেছনের দিকে উক্ত কৌশল যুক্ত
করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৬৯৭
২. পোড়ানোযোগ্য বর্জ্য কোন ক্লোরিনযুক্ত সংক্রামক রোগজীবানুনাশক (chlorinated
disinfectant) দ্বারা রাসায়নিকভাবে শোধন করা যাইবে না।
৩. ক্লোরিনযুক্ত প্লাষ্টিক পোড়ানো যাইবে না।
৪. ভস্মসাৎকৃত ছাইয়ে বিষাক্ত ধাতব পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্দিষ্টকৃত নিয়ন্ত্রণমূলক
পরিমাণের (regulatory quantities) মধ্যে সীমাবদ্ধ থাকিবে।
৫. এল.ডি. ওডিএলএস. এইচ. এস ১ ডিজেল (L.D.Od LS. H.S.l Diesel) এর মত
শুধুমাত্র নিম্নমানের সালফার জ্বালানি আবর্জনা পোড়ানো চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত
হইবে।
বর্জ্য অটোক্লেভিং করার মানদণ্ড (Standards for waste autoclaving)
কোষানুনাশক (Cytotoxic), রাসায়নিক বা তেজস্ক্রিয়া বর্জ্য ব্যতীত বিপদজ্জনক স্বাস্থ্য সেবা
প্রতিষ্ঠানের বর্জ্যের সংক্রামক রোগের জীবানু নাশক ও বিশোধনের উদ্দেশ্যে অটোক্লেভ পদ্ধতি
ব্যবহৃত হয়।
(১) ঘনত্ব প্রবাহ পরিচালনাকালে অটোক্লেভ (autoclave) চিকিৎসা-বর্জ্য নিম্নলিখিত বিষয়ের
উপর নির্ভর করিবে ঃ
(ক) অটোক্লেভ এর স্থায়ীত্বকাল ৬০ মিনিটের কম না হইলে, তাপ কমপক্ষে ১২১°
সেণ্ট্রিগ্রেড এবং চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড হইবে; অথবা
(খ) অটোক্লেভ এর স্থায়ীত্বকাল ৪৫ মিনিটের কম না হইলে তাপ কমপক্ষে ১৩৫°
সেণ্ট্রিগ্রেড এবং প্রতি বর্গ ইঞ্চিতে চাপ কমপক্ষে ৩১ পাউন্ড হইবে; অথবা
(গ) অটোক্লেড এর স্থায়ীত্বকাল ৩০ মিনিটের কম না হইলে তাপ কমপক্ষে ১৪৯°
সেণ্ট্রিগ্রেড এবং চাপ কমপক্ষে প্রতি বর্গ ইঞ্চিতে ৫২ পাউন্ড হইবে।
(২) বায়ু শূণ্য অটোক্লেভ চালনা করার সময় অটোক্লেভ হইতে সমস্ত বায়ু বাহির করিয়া দিবার
প্রয়োজনে বিপদজ্জনক চিকিৎসা-বর্জ্য কমপক্ষে একটি পূর্ব হইতে বায়ুশূণ্য অটোক্লেভ এর
স্পন্দন প্রয়োজন হইবে। বর্জ্য নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করিবে ঃ
(ক) প্রতি অটোক্লেভ এর স্থায়ীত্বকাল ৪৫ মিনিটের কম না হইলে, তাপ কমপক্ষে ১২১°
সেণ্ট্রিগ্রেড এবং চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কমপক্ষে ১৫ পাউন্ড হইতে হইবে; অথবা
(খ) প্রতি অটোক্লেভ এর স্থায়ীত্বকাল ৩০ মিনিটের কম না হইলে, তাপ কমপক্ষে ১৩৫°
সেণ্ট্রিগ্রেড এবং চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কমপক্ষে ৩১ পাউন্ড হইবে।
(৩) অটোক্লেভ প্রক্রিয়াকালে কোন বিপজ্জনক চিকিৎসা-বর্জ্যকে সঠিকভাবে শোধিত বলিয়া
বিবেচনা করা যাইবেনা যে পর্যন্ত না, তাপমাত্রা এবং চাপ সূচক এই সংকেত প্রদান করে
যে, সময়, তাপমাত্রা ও চাপের নির্ধারিত সীমা অর্জিত হইয়াছে।
কোন কারণে সময়, তাপমাত্রা ও চাপ সূচক যদি এই সংকেত প্রদান করে যে তাপমাত্রা, চাপ বা
স্থায়িত্বকালের (residence time) নির্ধারিত সীমা অর্জিত হয় নাই, সেইক্ষেত্রে বিপজ্জনক চিকিৎসা-
বর্জ্যের সমস্ত বোঝা (load) সঠিক তাপমাত্রা, চাপ, ও স্থায়িত্বকালের নির্ধারিত সীমা অর্জিত না হওয়া
পর্যন্ত, অবশ্যই পুনরায় অটোক্লেভ করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
৬৬৯৮ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
(৪) যন্ত্রচালনাগত স্থিতিমাপ ধারণ (Recording of operational parameters)
তারিখ, দিবসের সময়, বোঝা সনাক্তকরণ সংখ্যা (Load identification number)
এবং যন্ত্রচালনাগত স্থিতিমাপ (Operating Parameters) স্বয়ংক্রিয় ও অবিরামভাবে
প্রদর্শনের জন্য প্রত্যেক অটোক্লেভে চিত্রলেখ (graphic) অথবা কম্পিউটার রেকডিং
ব্যবস্থা থাকিতে হইবে।
(৫) বৈধতা পরীক্ষা (Validation test)
(৬) বীজগুটি পরীক্ষা (Spore test)
প্রতিটি অটোক্লেভ সর্বোচ্চ নকশাশক্তি মোতাবেক সম্পূর্ণরূপে একই অনুপাতে অনুমোদিত
জীববিজ্ঞান সংক্রান্ত নির্দেশক ধ্বংস করিতে থাকিবে। অটোক্লেভ-এর জন্য জীববিজ্ঞান
সূচক হইবে স্টিয়ারো থার্মোফিলাস রোগ জীবানু বীজ যাহা দাগকাটা অথবা বীজ দ্বারা
৪
ডোরাকাটা যাহাতে কমপক্ষে প্রতি মিলিলিটারে ১×১০ বীজ থাকিবে। কোনো অবস্থাতেই
একটি অটোক্লেভ স্থিতিকাল, তাপ-চাপ যাহাই হউক না কেন, ৩০ মিনিটের কম হইবে না
এবং তাপ ১২১° সেন্ট্রিগ্রেড এবং চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ডের কম হইবে না।
(৭) র্চটিন পরীক্ষা (Routine Test)
নির্দিষ্ট তাপমাত্রায় রং পরিবর্তনশীল রাসায়নিক সূচক ফিতা বিশেষ তাপমাত্রা অর্জিত হওয়া
সম্পর্কে পরীক্ষার জন্য ব্যবহার করা যাইবে। প্যাকেটের অভ্যন্তরস্থ বস্তু পর্যাপ্তভাবে
অটোক্লেভ্ড্ করা হইয়াছে মর্মে নিশ্চিকরণের জন্য বিভিন্ন স্থানে বর্জ্য-প্যাকেটের উপর
একাধিক ফিতা ব্যবহারের প্রয়োজন হইতে পারে।
তরল বর্জ্যের মানদন্ড (Standard for Liquid Test)
হাসপাতালে উৎপাদিত নির্গমনশীল তরল বর্জ্য নিম্নলিখিত সীমার সহিত সংগতিপূর্ণ হইবে ঃ
স্থিতিমাপ অনুমতিযোগ্য সীমা
(Parameters) (Permissible Limits)
পিএইচ (PH) ৬.৩-৯.০
ভাসমান কঠিন পদার্থ (suspended solid) প্রতিলিটারে ১০০ মিলিগ্রাম
তেল ও চর্বিজাতীয় পদার্থ (Oil and grease) প্রতি লিটারে ১০ মিলিগ্রাম
বি ও ডি (BOD) প্রতি লিটারে ৩০ মিলিগ্রাম
সি ও ডি (COD) প্রতি লিটারে ২৫০ মিলিগ্রাম
জৈব নিরূপণ পরীক্ষা (Bio-assay test) ১০০% তরল বর্জ্য ব্যবহারের ৯৬ ঘন্টা পর
৯০% মাছ বেঁচে থাকবে
এই সকল সীমা ঐসব হাসপাতালসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে যেইগুলি প্রান্তিক শোধন পয়ঃ নিষ্কাশন
ব্যবস্থা (Terminal sewage treatment plant) ছাড়া পয়ঃপ্রণালীর সহিত যুক্ত বা গণ পয়ঃ
প্রণালীর সহিত যুক্ত নহে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৬৯৯
মাইক্রোওয়েভিং করার মানদণ্ড (Standards for Microwaving)
(১) সাইটোটক্সিক, রাসায়নিক বা তেজস্ক্রিয় বর্জ্য, প্রাণীর দূষিত মৃতদেহ, শরীরের অঙ্গ এবং
বৃহৎ ধাতব দ্রব্যের জন্য মাইক্রোওয়েভ শোধণ ব্যবস্থা ব্যবহার করা যাইবে না।
(২) মাইক্রোওয়েভ পদ্ধতিতে ফলপ্রসুতা পরীক্ষা/র্চটিন পরীক্ষা (efficacy test/ routine
test) অব্যাহত থাকিবে এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত যন্ত্র চালনার পূর্বেই সরবরাহকারী কর্তৃক
কার্য সম্পাদন অঙ্গীকার (Performance guarantee) দেওয়া হইবে।
(৩) মাইক্রোওয়েভ সম্পূর্ণভাবে একই অনুপাতে রোগজীবানু এবং অন্যান্য রোগাক্রান্ত অঙ্গ নাশ
করিতে থাকিবে যাহা অনুমোদিত জীববিজ্ঞান সূচক মাইক্রোওয়েভ ইউনিটের সর্বোচ্চ
নকশা ক্ষমতা নিশ্চিত করিবে। মাইক্রোয়েভের জীববিজ্ঞান সূচক হইবে অতিক্ষুদ্র
রোগজীবানু গুটি (Bacillus subtilis spores) যাহাতে দাগ ও গুটির ডোরাকাটা এবং
৪
কমপক্ষে প্রতি মিলি লিটারে ১০ গুটি থাকিবে।
গভীর মাটিচাপা দেওয়ার মানদণ্ড (Standards for Deep Burial)
(১) প্রায় দুই মিটার গভীর গর্ত খুঁড়িতে হইবে তবে ভূগর্ভস্ত পানির স্তরের উচ্চতা অবশ্যই
বিবেচনায় রাখতে হবে। গর্তের অর্ধেক বর্জ্য দিয়া ভরিতে হইবে, পরে পৃষ্ঠভাগের ৫০
সেন্টিমিটারের ভিতরে গর্তের বাকী অর্ধেক মাটি দিয়া ঢাকিবার পূর্বেই চুন দিয়া ঢাকিতে
হইবে।
(২) ইহা নিশ্চিত করিতে হইবে যে উক্ত গর্তের স্থানে যেন কোন প্রাণী প্রবেশ করিতে না পারে।
মরিচামুক্ত লোহার বেষ্টনী (বেড়া)/তারের জাল ব্যবহার করা যাইতে পারে।
(৩) গর্তে প্রতিবার অতিরিক্ত বর্জ্য ফেলিবার ক্ষেত্রে বর্জ্য আবরণী হিসাবে ১০ সেন্টিমিটার
একটি মাটির স্তর স্থাপন করিতে হইবে।
(৪) নিবিড় ও নিবেদিত পর্যবেক্ষণের অধীনে মাটি চাপার কাজটি নিস্পন্ন করিতে হইবে।
(৫) গভীর মাটিচাপার স্থানটি অপেক্ষাকৃত অভেদ্য হইতে হইবে এবং উক্ত স্থানের কাছাকাছি
(কমপক্ষে ১৫ মিটার) কোন অগভীর কুয়া থাকিতে পারিবে না। প্রয়োজনবোধে অভেদ্য
তলদেশ প্রয়োগ করা যাইবে।
(৬) ভূ-গর্ভস্থ বা ভূ-উপরিস্থিত পানি দূষণ নিবারণ নিশ্চিতকরণের জন্য গর্তটি বসতি হইতে
দূরে স্থাপন করিতে হইবে। গর্তের স্থানটি বন্যা প্রবণ বা মাটিক্ষয় প্রবণ হইতে পারিবে না।
(৭) গভীর মাটি চাপার স্থানটি নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হইতে হইবে।
(৮) প্রতিষ্ঠানটিকে গভীর মাটি চাপার জন্য নির্মিত সকল গর্তের ব্যাপারে একটি নথি
রক্ষণাবেক্ষণ করিতে হইবে।
রাসায়নিক/তেজস্ক্রীয় বর্জ্য পরিশোধন/অপসারণের মানদণ্ড (Standards for Radioactive
waste treatment and disposal)
রাসায়নিক/ তেজস্ক্রীয় বর্জ্য পরিশোধন এবং অপসারনে বাংলাদেশ সরকারের এ্যাটোমিক এনার্জি
কমিশনের নীতিমালা অনুসৃত হইবে।

এই পৃষ্ঠার লেখা
৬৭০০ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
ফরম-১
[বিধি-৫(৩) ও ৫(৬) দ্রষ্টব্য]
লাইসেন্স/লাইসেন্স নবায়নের আবেদন পত্র
(প্রতিলিপি সহকারে দাখিল করিতে হইবে)
বরাবর
নির্ধারিত কর্তৃপক্ষ,
ঠিকানা ঃ
আবেদনকারীর নাম (বড় হাতের অক্ষরে পূর্ণনাম) ঃ ..........................................................
প্রতিষ্ঠানের নাম ঃ ..................................................................................................
ঠিকানা ঃ ............................................................................................................
টেলিফোন নং .............................. ফ্যাক্স নং ..................... টেলেক্স নং
........................
২। যেই সমস্ত কর্মকান্ডের জন্য ক্ষমতা প্রদান প্রার্থীত হইয়াছে ঃ
(ক) চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা লাইসেন্স
(খ) সংগ্রহকরণ ও পরিবহন লাইসেন্স
(গ) প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, নির্মুল বা ধ্বংস ও অপসারণ লাইসেন্স
৩। সম্পূর্ণ নতুনভাবে ক্ষমতা প্রদান বা নবায়নের জন্য আবেদন করা হইয়াছে কি না
অনুগ্রহপুর্বক উল্লেখ কর্চন (নবায়নের ক্ষেত্রে পূর্ববর্তী ক্ষমতাপ্রদানের নম্বর ও তারিখ)
৪। ঠিকানা
(ক) চিকিৎসা-বর্জ্য নাড়াচাড়াকারী প্রতিষ্ঠানের ঠিকানা
(খ) বিশোধন সুবিধা স্থানের ঠিকানা
(গ) বর্জ্য বিনষ্টকরণ স্থানের ঠিকানা
৫। পরিবহণ ও বিশোধন
(ক) চিকিৎসা-বর্জ্যের পরিবহণ পদ্ধতি, যদি থাকে ঃ
(খ) বিশোধন পদ্ধতি (পদ্ধতিসমূহ) ঃ
৬। বিশোধন ও বিনষ্টকরণ পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা (বিস্তারিত সংযুক্ত কর্চন)

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৭০১
৭। বর্জ্যের প্রকার ও পরিমাণ
(ক) নাড়াচাড়া করা হইবে এমন বর্জ্যের বিভাগ (তফসিল ১ দ্রষ্টব্য)
(খ) নাড়াচাড়া করা হইবে এমন বর্জ্যের মাস ভিত্তিক পরিমাণ (বিভাগ ভিত্তিক)
ঘোষণা ঃ
আমি এতদ্বারা ঘোষণা করিতেছি যে, উপরি-উক্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য
এবং আমি কোন তথ্য গোপন করি নাই। আমি এতদ্বারা আরো অঙ্গীকার করিতেছি যে, নির্ধারিত
কর্তৃপক্ষ কর্তৃক এই বিধিমালা অনুসারে চাহিত আরও কোন তথ্য সরবরাহ এবং কর্তৃপক্ষ কর্তৃক
নির্দিষ্টকৃত কোন শর্তাবলী প্রতিপালন করিব।
তারিখ ঃ আবেদনকারীর স্বাক্ষর
আবেদনকারীর পদমর্যাদা
বিঃদ্রঃ
• লাইসেন্স গ্রহণের পর মালিকানা পরিবর্তনে বা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে বা ঠিকানা পরিবর্তনে
লাইসেন্স বাতিল বলে গণ্য হবে এবং সে ক্ষেত্রে নতুন লাইসেন্স গ্রহণ করিতে হইবে।
• কোন সরকারী কর্মকর্তা/কর্মচারী এই লাইসেন্স প্রাপ্তির যোগ্য নহে।

এই পৃষ্ঠার লেখা
৬৭০২ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
ফরম-২
[বিধি-৫ (৮) দ্রষ্টব্য]
লাইসেন্স
ক্ষমতা প্রদানের নথিসংখ্যা ও ইস্যুর তারিখ ..............................................................
........................................................... কে .......................................স্থানে অবস্থিত
প্রাঙ্গণে চিকিৎসা-বর্জ্য পৃথকীরণ, প্যাকেটজাতকরণ, মজুদকরণ, বিনষ্টকরণ ও ভস্মীভূতকরণ/চিকিৎসা-
বর্জ্য সংগ্রহ ও পরিবহণ/চিকিৎসা-বর্জ্য পরিশোধন, বিশোধন ও অপসারণ কার্যক্রম পরিচালনার জন্য
এতদ্বারা ক্ষমতা প্রদান মঞ্জুর করা হইল।
ইস্যুর তারিখ হইতে ........................................ মাস সময় কালের জন্য এই ক্ষমতা প্রদান
কার্যকর থাকিবে।
এই ক্ষমতা প্রদান নিম্নেবর্ণিত শর্তাবলীর উপর নির্ভর করিবে।
তারিখ ..................... স্বাক্ষর ...........................
পদমর্যাদা ........................
ক্ষমতা প্রদানের শর্তাবলী*
(১) ক্ষমতাপ্রদান বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও উহার অধীনে প্রণীত বিধিমালার
সহিত সংগতিপূর্ণ হইবে।
(২) নির্ধারিত কর্তৃপক্ষ/নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার দ্বারা ক্ষমতাপ্রদান বা উহার
নবায়ন করণের জন্য উপস্থাপন করিতে হইবে।
(৩) ক্ষমতাপ্রদান যাহাকে মঞ্জুর করা হইয়াছে তিনি নির্ধারিত কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ ব্যতিরেকে
চিকিৎসা-বর্জ্য ভাড়া, ধার, বিক্রয়, হস্তান্তর, বা অন্য কোনভাবে পরিবহণ করিতে দিতে পারিবে
না।
(৪) ক্ষমতাপ্রদান যাহাকে মঞ্জুর করা হইয়াছে তিনি আবেদনে উল্লেখিত কর্মচারী, সাজ-সরঞ্জাম বা
কর্মরত অবস্থায় সংঘটিত কোন অননুমোদিত পরিবর্তন করিলে তাহা এই ক্ষমতা প্রদানের
লঙ্ঘণ বলিয়া বিবেচিত হইবে।
(৫) যে ব্যক্তিকে/প্রতিষ্ঠানকে ক্ষমতা প্রদান মঞ্জুর করা হইয়াছে তাঁহার কর্তব্য হইবে বিশোধন সুবিধা
বন্ধ করিবার পূর্বে অবশ্যই নির্ধারিত কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করা।
বিঃদ্রঃ *অপ্রয়োজনীয় বিষয়সমূহ কাটিয়া দিন
*নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনের নিরিখে সময় সময় আরো শর্তাবলী আরোপ করা
যাইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৭০৩
ফরম-৩
[বিধি-৬ (১)(ঙ) দ্রষ্টব্য]
দুর্ঘটনা প্রতিবেদন
১. দুর্ঘটনার তারিখ ও সময় ঃ
২. দুর্ঘটনার স্থান ঃ
৩. দুর্ঘটনায় পতিত বর্জ্যের ধরণ ঃ
৪. দুর্ঘটনায় পতিত বর্জ্যের পরিমাণ (প্রকার ভেদে) ঃ
৫. দুর্ঘটনায় পতিত কর্মকর্তা/কর্মচারীর নাম, পদবী ও ঠিকানা (প্রযোজ্য ক্ষেত্রে) ঃ
৬. দুর্ঘটনায় পতিত কর্মকর্তা/কর্মচারীর ক্ষতির পরিমাণ (প্রযোজ্য ক্ষেত্রে) ঃ
৭. দুর্ঘটনায় পতিত কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা (প্রযোজ্য ক্ষেত্রে) ঃ
৮. দুর্ঘনায় পতিত গাড়ীর নং (প্রযোজ্য ক্ষেত্রে) ঃ
৯. দুর্ঘটনার সম্ভাব্য কারণঃ
১০. মানবকূল বা পরিবেশের উপর প্রভাব/ক্ষতিঃ
১১. তাতক্ষণিকভাবে গৃহীত ব্যবস্থাদিঃ
১২. অন্য কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থাঃ
১৩. দুর্ঘটনা পরবর্তী গৃহীত পদক্ষেপসমূহ ঃ
১৪. দুর্ঘটনা প্রতিরোধকল্পে পদক্ষেপের সুপারিশসমূহঃ
তারিখঃ..................................
প্রতিবেদন প্রেরণকারীর স্বাক্ষর
নাম.................................................
পদবী ..............................................
ঠিকানা ............................................
টেলিফোন নং......................................
লাইসেন্স এর ধরণ ও নং ........................
• দুর্ঘটনার পর পর চিকিৎসা-বর্জ্য “সংগ্রহ ও পরিবহনকারী” বা “প্রক্রিয়াজাতকরণ ও
অপসারণকারী” ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমোদিত কর্মকর্তা/কর্মচারী এই রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের
মহাপরিচালক/সরকার নির্ধারিত কর্মকর্তার নিকট প্রেরণ করিবে।

এই পৃষ্ঠার লেখা
৬৭০৪ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮
ফরম-৪
[বিধি-৬ (১) (ছ) দ্রষ্টব্য]
বার্ষিক প্রতিবেদন
(১) প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ঃ ..............................................................................
..............................................................................
..............................................................................
(২) পরিচালনাকারীর নাম ও পদবী ঃ..........................................................................
(৩) টেলিফোন নংঃ.................................... ফ্যাক্স নং.............................................
(৪) প্রতিষ্ঠানের ধরণ (টিক চিহ্ন দিন)
মেডিকেল বর্জ্য সংগ্রহ ও পরিবহণ প্রক্রিয়াজাতকরণ ও অপসারণ
(৫) যে বৎসরের জন্য এই প্রতিবেদন প্রযোজ্য ঃ.............................................................
(৬) বর্জ্য বিষয়ক তথ্য ঃ
মাসের বর্জ্যের পরিমাণ (কেজি)
নাম
সাধারণ পুনঃব্যবহারযোগ্য ক্ষতিকারক ধারাল তরল মন্তব্য
জানুয়ারী
ফেব্রয়ারী
মার্চ
এপ্রিল
মে
জুন
জুলাই
আগষ্ট
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
মোট
(৭) অন্যান্য তথ্য (যদি থাকে) ঃ
তারিখ ঃ ..................... অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর ঃ
প্রতিষ্ঠানের সীলমোহর নাম .................................
পদবী ...............................
*স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক/অনুমোদিত কর্মকর্তার নিকট ৩১শে জানুয়ারীর মধ্যে প্রেরণ
করিতে হইবে।

এই পৃষ্ঠার লেখা
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ৫, ২০০৮ ৬৭০৫
ফরম-৫
[বিধি-১৪ দ্রষ্টব্য]
নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশের বির্চদ্ধে আপীল দায়েরের আবেদন
১. আপীলকারীর/প্রতিষ্ঠানের নাম ঃ
২. আপীলকারীর/প্রতিষ্ঠানের বর্তমান ঠিকানা ও ফোন নং ঃ
৩. প্রতিষ্ঠান প্রতিষ্ঠার তারিখ ঃ
৪. মালিক/মালিকগণের নাম, ঠিকানা ও ফোন নং ঃ
৫. প্রতিষ্ঠান কর্তৃক যে ধরণের সেবা প্রদান হয় তার বিবরণ ঃ
৬. যে অনুমোদনকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপীল করা হল তার নাম, পদবী, ঠিকানা
ও ফোন নং ঃ
৭. অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত নির্দেশনামার সত্যায়িত ফটোকপি ঃ
৮. আপীলের জন্য দেয় ট্রেজারী চালানের কপি ঃ
৯. যে কারণে/অবস্থার পরিপ্রেক্ষিতে আপীল করা হলো তার বর্ণনা ঃ
১০. আপীলকারী কর্তৃত সংযুক্তির বর্ণনা ঃ
আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, ভবিষ্যতে আপীলের প্রয়োজনে যে কোন তথ্য অনুমোদিত
কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজন হইলে তা সরবরাহ করিব। এই আইনের শর্ত মোতাবেক নির্ধারিত
কর্তৃপক্ষের (Appelate authority) সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং আমি/আমার প্রতিষ্ঠান
তাহা মানিতে বাধ্য থাকিব/থাকিবে। নির্ধারিত কর্তৃপক্ষের (Appelate authority) সিদ্ধান্ত এর
বির্চদ্ধে পুনরায় কোন আপীল বা আদালতে কোন প্রকার কেস করিব না, যদি করি বা আমার প্রতিষ্ঠান
কর্তৃক করা হয় তাহা হইলে আইনের নিকট দোষী সাব্যস্ত হইব/হইবে।
তারিখ ...................................... .....................................
আপীলকারীর স্বাক্ষর
নাম ..................................
পদবী ...............................
ঠিকানা ..............................
টেলিফোন নং ......................
রাষ্ট্রপতির আদেশক্রমে
এ,এইচ,এম রেজাউল কবির এনডিসি
সচিব।
মোঃ মাছুম খান (উপ-সচিব), উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মোঃ আখ্তার হোসেন (উপ-সচিব), উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস,
তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত। www.bgpress.gov.bd
তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।