কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য
এই বিধিমালার অধীন কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা ঃ—
(ক) চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তিকে লাইসেন্স প্রদান, নবায়ন এবং প্রয়োজনে, বাতিল করা ;
(খ) দফা (ক) এর অধীন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তির কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা ;
(গ) দখলদার কর্তৃক চিকিৎসা-বর্জ্যের ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী জারী করা ;
(ঘ) চিকিৎসা-বর্জ্যের দ্বারা পরিবেশ দূষণ সম্পর্কিত তথ্য সংগ্রহ, প্রকাশ, প্রচার ও এতদ্সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করা ;
(ঙ) বিধি ৬ (জ) অনুযায়ী দখলদার কর্তৃক দাখিলকৃত বার্ষিক প্রতিবেদন সংকলিত আকারে প্রত্যেক বৎসরের ৩১ মার্চের মধ্যে মহা-পরিচালকের মাধ্যমে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রেরণ করা ; এবং
(চ) এই বিধিমালার অধীন গৃহীত ও গৃহীতব্য অন্যান্য কার্যক্রমের ব্যাপারে মহা- পরিচালকের সহিত যোগাযোগ রক্ষা করা।
তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।