RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৫৫ · ষষ্ঠ অধ্যায় — ফি, ইত্যাদি
বিধি৫৫

বয়লার পরিদর্শন ও পরীক্ষণ, বয়লারের ড্রইং-ডিজাইন অনুমোদন এবং বয়লার ব্যবহারের সনদ নবায়ন ফি

বয়লার বিধিমালা, ২০২৫

(১) বয়লার নির্মাণ বা সংযোজন, বয়লার নিবন্ধন, বয়লার মেরামত, বয়লার ব্যবহারের সনদ নবায়ন, বয়লারের নাম বা ঠিকানা পরিবর্তন, ঝুঁকিপূর্ণ বয়লার পরিদর্শন বা অন্যান্য যে কোনো কার্য সম্পাদনের নিমিত্ত প্রত্যেকবার বয়লার পরিদর্শন ও পরীক্ষণ, বয়লার নির্মাণ বা সংযোজন, আমদানি ও মেরামত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ড্রইং-ডিজাইন অনুমোদন এবং বয়লার ব্যবহারের সনদ নবায়নের জন্য তফসিল-৫ এ বর্ণিতহারে ফি আরোপিত হইবে।

(২) আইনের ধারা ২৩ এর উপ-ধারা (৪) এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার হস্তান্তর বা স্থানান্তরের ক্ষেত্রে বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য তফসিল-৫ এ বর্ণিত হারের দ্বিগুণ ফি আরোপিত হইবে।

(৩) আইনের ধারা ১৮ এর উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার নিবন্ধনের জন্য তফসিল-৫ এ বর্ণিত হারের তিনগুণ ফি আরোপিত হইবে।

(৪) বয়লার ব্যবহারকারীর ত্রুটিযুক্ত বা অপ্রস্তুতকৃত বয়লার পুনরায় পরিদর্শনের জন্য এবং বয়লার নির্মাণের ক্ষেত্রে নির্মাণকারীর ভুল অথবা অবহেলার কারণে পরিদর্শন করা সম্ভব না হইলে পরিদর্শন বা পরীক্ষণের জন্য পুনরায় তফসিল-৫ এ বর্ণিত হারে ফি প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৮ · ধারা ২৩

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৫