বিধি২০
অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩
(১) সবুজ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ হইবে উহা ইস্যুর তারিখ হইতে ৫ (পাঁচ) বৎসর যা ৫ (পাঁচ) বৎসর অন্তর অন্তর নবায়নযোগ্য হইবে।
(২) হলুদ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ হইবে উহা ইস্যুর তারিখ হইতে ২ (দুই) বৎসর যা ২ (দুই) বৎসর অন্তর অন্তর নবায়নযোগ্য হইবে।
(৩) কমলা ও লাল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ হইবে উহা ইস্যুর তারিখ হইতে ১ (এক) বৎসর যা ১ (এক) বৎসর অন্তর অন্তর নবায়নযোগ্য হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।