RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৬

অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) বিধি ৫ এ উল্লিখিত হলুদ, কমলা ও লাল শ্রেণির নূতন শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং প্রকল্প গ্রহণের পূর্বে অধিদপ্তরের নিকট হইতে প্রথমে অবস্থানগত ছাড়পত্র ও পরবর্তীতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, সবুজ শ্রেণির নূতন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও প্রকল্প গ্রহণের পূর্বে, উহা যেখানেই স্থাপন করা হউক না কেন, অবস্থানগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজন হইবে না, অধিদপ্তরের নিকট হইতে কেবল পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে:

আরও শর্ত থাকে যে, সরকারি বা বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের শিল্প নগরীতে স্থাপিতব্য সকল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজন হইবে না, অধিদপ্তরের নিকট হইতে কেবল পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে।

(২) অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত হলুদ, কমলা ও লাল শ্রেণির কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্পের জন্য ভূমির উন্নয়ন বা এতদুদ্দেশ্যে কোনো প্রকার অবকাঠামো নির্মাণ করা যাইবে না।

(৩) অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে হলুদ, কমলা ও লাল শ্রেণির নূতন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা যাইবে না।

(৪) পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে সবুজ, হলুদ, কমলা ও লাল শ্রেণির নূতন শিল্প প্রতিষ্ঠানে পরীক্ষামূলক উৎপাদন করা বা প্রকল্প চালু করা যাইবে না।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।