RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৩

পরিবেশ দূষণ বা অবক্ষয়জনিত ক্ষতি প্রতিকারের আবেদন ও প্রতিকার

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) আইনের ধারা ৮ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, পরিবেশ দূষণ বা পরিবেশের অবক্ষয়জনিত কারণে ক্ষতিগ্রস্ত অথবা সম্ভাব্য ক্ষতির আশংকাগ্রস্ত যে কোনো ব্যক্তি উক্ত ক্ষতি বা সম্ভাব্য ক্ষতির প্রতিকারের জন্য ফরম-১ অনুযায়ী মহাপরিচালকের নিকট আবেদন করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক গণশুনানিসহ অন্য কোনো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উহা নিষ্পত্তি করিবেন:

তবে শর্ত থাকে যে, উক্ত সময়ের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করা সম্ভব না হইলে মহাপরিচালক কারণ উল্লেখপূর্বক উক্ত সময়সীমা অনধিক ১৫ (পনেরো) কার্যদিবস বৃদ্ধি করিতে পারিবেন।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ৮