রহিতকরণ ও হেফাজত
(১) পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭, অতঃপর উক্ত বিধিমালা বলিয়া উল্লিখিত, এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ১৪ জানুয়ারি, ২০১৮ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত স্মারক নং ২২.০০.০০০০.০৭৫.০৬.০০১.১৮-০২ এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-বিধি (১) এর অধীন উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও প্রযোজ্যক্ষেত্রে উক্ত বিধিমালার অধীন—
(ক) কৃত সকল কাজ এই বিধিমালার অধীন কৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
(খ) প্রদত্ত অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র, নোটিশ, আদেশ, নির্দেশ, অনুমোদন এবং আদায়কৃত ক্ষতিপূরণ এই বিধিমালার অধীন প্রদত্ত এবং আদায় হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং
(গ) নিষ্পন্নাধীন সকল কাজ যতদূর সম্ভব, এই বিধিমালার অধীন নিষ্পন্ন করিতে হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ২০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।