RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২৪

পরিবেশগত ছাড়পত্র কমিটির গঠন

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) আইনের ধারা ১২ এর উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিচালক—

(ক) লাল শ্রেণিভুক্ত এবং প্রযোজ্য কমলা শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পরিচালক বা তদূর্ধ্ব পর্যায়ের একজন কর্মকর্তাকে আহ্বায়ক করিয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ন্যূনতম ৫ (পাঁচ) সদস্যের একটি পরিবেশগত ছাড়পত্র কমিটি গঠন করিতে পারিবেন;

(খ) প্রযোজ্য কমলা শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য অধিদপ্তরের আঞ্চলিক, বিভাগীয় বা মহানগর কার্যালয়ে সংশ্লিষ্ট কার্যালয় প্রধানকে আহ্বায়ক করিয়া উক্ত কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ন্যূনতম ৩ (তিন) সদস্যের একটি পরিবেশগত ছাড়পত্র কমিটি গঠন করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, মহানগর, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র বিষয়ক কমিটিতে সংশ্লিষ্ট কার্যালয়ের আওতাধীন জেলা কার্যালয়ের কার্যালয় প্রধানকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করিতে হইবে।

(২) পরিবেশগত ছাড়পত্র প্রদান কমিটি সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত প্রভাব বিষয়ে বিশেষ অবদান রাখিতে সক্ষম এইরূপ বিশেষজ্ঞ ব্যক্তির সহায়তা গ্রহণ করিতে পারিবে।

(৩) পরিবেশগত ছাড়পত্র বিষয়ক কমিটির সদস্যগণ, সরকারি বিধি মোতাবেক, সম্মানী প্রাপ্য হইবেন।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ১২