RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২৮

আপিল কর্তৃপক্ষ

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) আইন ও বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি আপিল কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা:—

(ক) সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(খ) অতিরিক্ত-সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়;

(গ) যুগ্ম-সচিব (পরিবেশ-২), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়;

(ঘ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং

(ঙ) উপ-সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিশাখা), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(২) চেয়ারম্যান আপিল কর্তৃপক্ষের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে অতিরিক্ত-সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) আপিল কর্তৃপক্ষের সভায় সভাপতিত্ব করিবেন।

(৩) আপিল কর্তৃপক্ষের সভার কোরামের জন্য চেয়ারম্যানসহ অন্যূন ২ (দুই) জন সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না।

(৪) আপিল কর্তৃপক্ষের সদস্যগণ, সরকারি বিধি মোতাবেক, সম্মানী প্রাপ্য হইবেন।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।