RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা১০৬

পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠান

১টি বিধি

আইনের টেক্সট

১০৬। (১) কোনো শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন উহার নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্ববর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে অনুষ্ঠিত হইবে।

(২) নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বেই যদি কোনো শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ ভাঙ্গিয়া যায়, তাহা হইলে অনুরূপ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১০৬ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১৮২

নির্বাহী পরিষদের নির্বাচন

(১) কোনো শ্রমিক কল্যাণ সমিতি নিবন্ধন প্রাপ্তির পর উহার সদস্যের মধ্য হইতে ১ (এক) জনকে আহ্বায়ক মনোনয়নপূর্বক তাহার স্বাক্ষরে নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অন্যূন ৬০ (ষাট) দিন পূর্বে নোটিশ প্রদান করিয়া আইনের ধারা ১০৩ অনুযায়ী নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ করিবেন।

(২) আইনের ধারা ১০৬(১) অনুযায়ী নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হইবার ৯০ (নব্বই) দিন পূর্বে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য উক্ত সমিতির সভাপতি অথবা সাধারণ সম্পাদক কর্তৃক নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অনুরোধ করিবেন:

তবে শর্ত থাকে যে, রাষ্ট্রীয় জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা অনুরূপ কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হইলেও পূর্বতন কমিটিকে অবৈধ ঘোষণা করা যাইবে না।

(৩) আইনের ধারা ১০৬(২) অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বেই যদি নির্বাহী পরিষদ ভাঙ্গিয়া যায় তাহা হইলে ভাঙ্গিয়া যাইবার ৯০ (নব্বই) দিনের মধ্যে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য শ্রমিক কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অনুরোধ করিবেন।

(৪) উপ-বিধি (১), (২) ও (৩) এর অধীন নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবেন।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৭

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।

BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।