শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন
আইনের টেক্সট
৯৭। (১) নির্বাহী চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, শ্রমিক কল্যাণ সমিতি এই আইনের অধীন সকল শর্ত প্রতিপালন করিয়াছে এবং গঠনতন্ত্র প্রণীত হইয়াছে তাহা হইলে তিনি ধারা ৯৫ এর অধীন আবেদনপত্র প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে উক্ত শ্রমিক কল্যাণ সমিতিকে নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রদান করিবেন।
(২) যদি নির্বাহী চেয়ারম্যানের নিকট প্রতীয়মান হয় যে, আবেদনপত্রে প্রয়োজনীয় কোনো বিষয় বা বিষয়াদির অপূর্ণতা রহিয়াছে, তাহা হইলে তিনি লিখিতভাবে তাহার আপত্তি উক্ত শ্রমিক কল্যাণ সমিতিকে আবেদন প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে অবহিত করিবেন এবং অবহিত হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে শ্রমিক কল্যাণ সমিতি উক্ত আপত্তিসমূহের জবাব প্রদান করিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন উত্থাপিত আপত্তিসমূহের জবাব নির্বাহী চেয়ারম্যানের নিকট সন্তোষজনক প্রতীয়মান হইলে, তিনি উপ-ধারা (১) এ উল্লিখিত সময়ের মধ্যে উক্ত শ্রমিক কল্যাণ সমিতিকে নিবন্ধন প্রদান করিবেন এবং জবাব সন্তোষজনক না হইলে আবেদন প্রত্যাখ্যান করিতে পারিবেন।
(৪) নির্বাহী চেয়ারম্যান উপ-ধারা (১) এ উল্লিখিত সময়ের মধ্যে নিবন্ধন না করিলে বা আবেদনপত্র প্রত্যাখ্যান করিলে, শ্রমিক কল্যাণ সমিতি ইপিজেড শ্রম আদালতে আবেদন পেশ করিতে পারিবে; এবং ইপিজেড শ্রম আদালত নির্বাহী চেয়ারম্যানকে উক্ত শ্রমিক কল্যাণ সমিতি নিবন্ধন এবং নিবন্ধন সনদ প্রদানের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে অথবা আবেদন খারিজ করিতে পারিবে।
(৫) শ্রমিকগণের কোনো শ্রমিক কল্যাণ সমিতি এই অধ্যায়ের অধীন নিবন্ধিকরণের অধিকারী হইবে না, যদি যে প্রতিষ্ঠানে উহা গঠিত হইয়াছে, সে প্রতিষ্ঠানে নিযুক্ত 2০% স্থায়ী শ্রমিক উহার সদস্য না হয়:
তবে শর্ত থাকে যে, একই জোনে একই মালিকের অধীন একাধিক প্রতিষ্ঠান যদি একই শিল্প পরিচালনার উদ্দেশ্যে একে অপরের সহিত সংশ্লিষ্ট ও সম্পর্কযুক্ত হয়, তাহা হইলে উহারা যেখানেই স্থাপিত হউক না কেন এই উপ-ধারার উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৯৭ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সমিতির নিবন্ধন সংক্রান্ত আবেদন
(১) আইনের ধারা ৯৫(১) অনুযায়ী শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধনের জন্য ফরম-৭৩ অনুযায়ী আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন নিবন্ধনের আবেদনের সহিত সদস্যের প্রত্যয়নপত্রসহ জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করিতে হইবে।
(৩) শ্রমিক কল্যাণ সমিতির সদস্যের বিবরণ ফরম-৭৪ অনুযায়ী প্রদান করিতে হইবে।
(৪) নিবন্ধন সংশ্লিষ্ট সকল কার্যক্রম ইলেকট্রনিক বা অনলাইনের ব্যবহারের মাধ্যমে করা যাইবে, তবে এই ক্ষেত্রে সকল কার্যক্রমের একটি মুদ্রিত কপি সংরক্ষণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, অনলাইন পদ্ধতি সচল না হওয়া পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম সম্পাদিত হইবে।
নিবন্ধন সনদ
আইনের ধারা ৯৮ অনুযায়ী নির্বাহী চেয়ারম্যান বিধি ১৭৭ অনুযায়ী নিবন্ধিত কোনো শ্রমিক কল্যাণ সমিতিকে ফরম-৭৮ অনুযায়ী নিবন্ধন সনদ প্রদান করিবেন।
শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধনের খতিয়ানআইনের ধারা ৯৭ অনুযায়ী কোনো
শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধনের জন্য আবেদন প্রাপ্তির পর নির্বাহী চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্ত সমিতি আইনের বিধান অনুযায়ী নিবন্ধন করা যাইবে তাহা হইলে তিনি শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন প্রদান করিবেন এবং উহার তথ্য ফরম-৭৭ অনুযায়ী খতিয়ানে সংরক্ষণ করিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।
BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।