নকশা অনুমোদন এবং কারখানা ভবন নির্মাণ
আইনের টেক্সট
১৮৫। (১) কোনো কারখানা বা কোনো শ্রেণির কারখানা ভবন নির্মাণ, প্রতিষ্ঠা বা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।
(২) কর্তৃপক্ষ উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোনো আদেশ বহাল রাখিতে, অথবা পরিবর্তন বা বাতিল করিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৮৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
নকশা অনুমোদন এবং কারখানা ভবন নির্মাণ
(১) কোনো কারখানা ভবন নির্মাণ বা অন্য কোনো স্থাপনা নির্মাণ বা পরিবর্তন বা সম্প্রসারণের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন পূর্বানুমোদন গ্রহণের জন্য নির্ধারিত আবেদন ফরমের সহিত নিম্নবর্ণিত দলিল দাখিল করিতে হইবে, যথা:
(ক) ৩ (তিন) প্রস্থ নকশা যাহাতে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা: (অ) কারখানা ভবন বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উহার অবস্থান এবং প্রবেশের রাস্তা ও ড্রেনসহ চতুর্দিকের সীমানা (Site Plan) ও বিদ্যমান ইলেকট্রিক পোলের অবস্থান; (আ) Floor Plan, চতুর্দিকের Elevation এবং প্রয়োজনীয় অঙ্কিত প্রস্থচ্ছেদ (Sectional Elevation), স্বাভাবিক আলোর ব্যবস্থা, বায়ু চলাচলের ব্যবস্থা, মেশিনের অবস্থান, খাবার কক্ষ, টয়লেট, ইত্যাদির অবস্থান এবং অগ্নিকান্ডের সময় বহির্গমন পথ ও যাতায়াতের পথ পরিকল্পনা; (ই) কারখানা ভবন বা স্থাপনার পরিবর্তন বা সম্প্রসারণের ক্ষেত্রে উহার স্থাপত্য নকশা;
(খ) কর্তৃপক্ষের ভবন নির্মাণ নীতিমালা এবং প্রযোজ্য ক্ষেত্রে Bangladesh National Building Code (BNBC), 2020 এবং এতৎসংক্রান্ত কর্তৃপক্ষের সময় সময় জারিকৃত ভবন নির্মাণ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী যোগ্য উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক স্থাপত্য নকশা প্রস্তুত করতঃ মালিক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির স্বাক্ষর পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র।
(৩) প্রস্তাবিত ভবনের কাঠামোগত নকশা ও মাটির মানগত পরীক্ষা কোনো যোগ্য উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত করতঃ আবেদনের সহিত দাখিল করিতে হইবে এবং স্থাপত্য নকশার বা কাঠামোগত নকশার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থপতি বা প্রকৌশলি অথবা প্রতিষ্ঠান কর্তৃক নকশাসমূহ কর্তৃপক্ষের ভবন নির্মাণ নীতিমালা এবং প্রযোজ্য ক্ষেত্রে Bangladesh National Building Code (BNBC), 2020 অনুযায়ী প্রস্তুতকৃত মর্মে সনদ দাখিল করিতে হইবে।
ব্যাখ্যা: এই বিধির উদ্দেশ্যে ‘যোগ্য উপদেষ্টা প্রতিষ্ঠান’ বলিতে সরকার অনুমোদিত ভবন নির্মাণ কাজে স্বীকৃত কোনো প্রকৌশলী বা প্রকৌশল প্রতিষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।
BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।