RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা২৯

প্রসূতিকালীন মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ

২টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

২৯। (১) কোনো মালিক তাহার প্রতিষ্ঠানে কোনো মহিলা শ্রমিককে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ (আট) সপ্তাহের মধ্যে কোনো কাজ করাইতে পারিবেন না।

(২) কোনো মহিলা শ্রমিক কোনো প্রতিষ্ঠানে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ (আট) সপ্তাহের মধ্যে কোনো কাজ করিতে পারিবেন না।

(৩) কোনো মালিক কোনো মহিলা শ্রমিককে এমন কোনো কাজ করিবার জন্য নিয়োগ করিতে পারিবেন না যাহা দুষ্কর বা শ্রম-সাধ্য অথবা যাহার জন্য দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকিতে হয় অথবা যাহা তাহার জন্য স্বাস্থ্য হানিকর হইবার সম্ভাবনা থাকে, যদি তাহার এই বিশ্বাস করিবার কারণ থাকে, অথবা যদি মহিলা শ্রমিক তাহাকে অবহিত করিয়া থাকেন যে, ১০ (দশ) সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসব করিবার সম্ভাবনা আছে অথবা পূর্ববর্তী ১০ (দশ) সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করিয়াছেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ২৯ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ৩৩

গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব

আইনের তৃতীয় অধ্যায়ের উদ্দেশ্যে একজন গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:

(ক) এইরূপ কোনো আচরণ বা মন্তব্য করা যাইবে না যাহাতে শারীরিক বা মানসিকভাবে হেয় প্রতিপন্ন হইতে হয় বা অপমানিতবোধের সৃষ্টি হয়;

(খ) কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজে অথবা স্বাস্থ্যের প্রতি ঝুঁকিপূর্ণ হয় এইরূপ কোনো কাজে নিয়োজিত করা যাইবে না;

(গ) ঝুঁকিবিহীন কাজে স্থানান্তর বা পদায়ন;

(ঘ) কর্মকালীন লিফট ব্যবহারে অগ্রাধিকার প্রদান; এবং

(ঙ) সন্তান প্রসবের পর তাহার শিশুর দুগ্ধপানের সুযোগ ও পরিবেশ নিশ্চিতকরণ।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২২
বিধি ১০১

কতিপয় কাজে মহিলাগণের নিয়োগে বাঁধা-নিষেধ

(১) আইনের ৩৫(৩)(ঙ) এর । বিধান অনুযায়ী মহিলা শ্রমিককে বিপজ্জনক কাজে নিয়োগ প্রদান করা যাইবে না, যদি না-

(ক) তাহাকে উক্ত যন্ত্রপাতি সংক্রান্ত বিপদ সম্পর্কে সম্পূর্ণরূপে সাবধানতা অবলম্বন করার জন্য ওয়াকিবহাল করা হয়; এবং

(খ) তিনি যন্ত্রপাতিতে কাজ বা বিপজ্জনক কাজ করিবার জন্য যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেন অথবা তিনি যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ এবং পুরোপুরি জ্ঞানসম্পন্ন ব্যক্তির তত্ত্বাবধানে কাজ করেন:

(২) উপ-বিধি (১) এ বর্ণিত বিপজ্জনক কাজে কোনো মহিলা শ্রমিক নিয়োজিত হইলে তাহাকে আঁটোসাঁটো পোশাক পরিধান করিতে হইবে।

(৩) কোনো মহিলা শ্রমিককে ভূগর্ভে বা পানির নিম্নে কোনো কাজে নিয়োগ করা যাইবে না।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৭২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
প্রসবের পর ৮ সপ্তাহ কাজ করানো নিষেধ। প্রসবের ১০ সপ্তাহ আগে থেকে ও পরে ভারী, দাঁড়িয়ে থাকা বা স্বাস্থ্যহানিকর কাজ থেকে সরিয়ে দিন।
রেকর্ড
Pregnancy register, job re-assignment record।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ: প্রসবের পর ৮ সপ্তাহ কাজ করানো নিষেধ। BLA ধারা ৪৫: ৬০ দিন (২০২৬ সংশোধন)।

BLA ধারা ৪৫ পাশাপাশি দেখুন
BLA ধারা ৪৫ · কতিপয় ক্ষেত্রে নারী শ্রমিকের কর্মে নিয়োগ নিষেধ

৪৫৷ (১) কোন মালিক তাহার প্রতিষ্ঠানে সজ্ঞানে কোন নারীকে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ১[৬০ (ষাট) দিনের] মধ্যে কোন কাজ করাতে পারিবেন না।

(২) কোন নারী কোন প্রতিষ্ঠানে তাহার সন্ত্মান প্রসবের অব্যবহিত পরবর্তী ২[৬০ (ষাট) দিনের] মধ্যে কোন কাজ করিতে পারিবেন না।

(৩) কোন মালিক কোন নারীকে এমন কোন কাজ করার জন্য নিয়োগ করিতে পারিবেন না যাহা দুষ্কর বা শ্রম-সাধ্য অথবা যাহার জন্য দীর্ঘতগণ দাঁড়াইয়া থাকিতে হয় অথবা যাহা তাহার জন্য হানিকর হওয়ার সম্ভাবনা থাকে, যদি-

(ক) তাহার এই বিশ্বাস করার কারণ থাকে, অথবা যদি নারী তাহাকে অবহিত করিয়া থাকেন যে, দশ সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসব করার সম্ভাবনা আছে;

(খ) মালিকের জানামতে নারী পূর্ববর্তী দশ সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করিয়াছেনঃ

তবে শর্ত থাকে যে, চা-বাগান শ্রমিকের তেত্রে সংশ্লিষ্ট চা-বাগানের চিকিৎসক কর্তৃক যতদিন পযর্ন্ত সক্ষমতার সার্টিফিকেট পাওয়া যাইবে ততদিন পযর্ন্ত উক্ত শ্রমিক হালকা ধরণের কাজ করিতে পারিবেন এবং অনুরূপ কাজ যতদিন তিনি করিবেন ততদিন তিনি উক্ত কাজের জন্য প্রচলিত আইন অনুসারে নির্ধারিত হারে মজুরী পাইবেন, যাহা প্রসূতি কল্যাণ ভাতার অতিরিক্ত হিসাবে প্রদেয় হইবে।

EPZ ধারা ২৯ · প্রসূতিকালীন মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ

২৯। (১) কোনো মালিক তাহার প্রতিষ্ঠানে কোনো মহিলা শ্রমিককে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ (আট) সপ্তাহের মধ্যে কোনো কাজ করাইতে পারিবেন না।

(২) কোনো মহিলা শ্রমিক কোনো প্রতিষ্ঠানে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ (আট) সপ্তাহের মধ্যে কোনো কাজ করিতে পারিবেন না।

(৩) কোনো মালিক কোনো মহিলা শ্রমিককে এমন কোনো কাজ করিবার জন্য নিয়োগ করিতে পারিবেন না যাহা দুষ্কর বা শ্রম-সাধ্য অথবা যাহার জন্য দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকিতে হয় অথবা যাহা তাহার জন্য স্বাস্থ্য হানিকর হইবার সম্ভাবনা থাকে, যদি তাহার এই বিশ্বাস করিবার কারণ থাকে, অথবা যদি মহিলা শ্রমিক তাহাকে অবহিত করিয়া থাকেন যে, ১০ (দশ) সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসব করিবার সম্ভাবনা আছে অথবা পূর্ববর্তী ১০ (দশ) সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করিয়াছেন।