২০১০ সনের ৪৩নং আইন এর রহিতকরণ ও হেফাজত
আইনের টেক্সট
২০৫। (১) ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ (২০১০ সনের ৪৩নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত আইন এর অধীন কৃত কোনো কার্যক্রম অথবা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন এমনভাবে কৃত বা গৃহীত হইয়াছে বলিযা গণ্য হইবে যেন, উক্ত কৃত কার্যক্রম অথবা গৃহীত ব্যবস্থা গ্রহণ করিবার সময় এই আইন বলবৎ ছিল।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ২০৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
রহিতকরণ ও হেফাজত
(১) এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে নিম্নরূপ বিধি-বিধান রহিত হইবে, যথা:
(ক) আইনের ধারা ২০৫ দ্বারা রহিতকৃত ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ (২০১০ সনের ৪৩ নং আইন) এর অধীন প্রণীত বিধি, প্রবিধি ও স্কিম; এবং
(খ) ইপিজেড এমপ্লয়ীজ (কন্ট্রিবিউটির) প্রভিডেন্ট ফান্ড নীতিমালা, ২০১২।
(২) উপ-বিধি (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও রহিত বিধি, প্রবিধি, স্কিম এবং নীতিমালার অধীন
(ক) কৃত কোনো কার্যক্রম ও গৃহীত কোনো ব্যবস্থা বলবৎ থাকিলে এই বিধিমালার অধীন পরিবর্তিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত এই বিধিমালার বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে বলবৎ থাকিবে; এবং
(খ) কোনো ইপিজেড শ্রম আদালত বা ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনালে কোনো মামলা বা কার্যধারা চলমান থাকিলে উহা এইরূপে চলমান থাকিবে বা নিষ্পত্তি করিতে হইবে যেন এই বিধিমালা প্রণীত হয় নাই।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।
BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।