ধারা১৭৪
মালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল পরিচালনা, ব্যবস্থাপনা, অর্থ ব্যয়, ইত্যাদি
১২টি বিধি
আইনের টেক্সট
১৭৪। মালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল পরিচালনা, ব্যবস্থাপনা, অর্থের ব্যবহার এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৭৪ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
এই ধারার সাথে ১২টি বিধি সংযুক্ত। প্রতিটির পূর্ণ টেক্সট বিধির পাতায়।
বিধি ২৯৬ · অংশগ্রহণ তহবিল পরিচালনা, ব্যবস্থাপনা, অর্থ ব্যয়, ইত্যাদি(১) প্রত্যেক মালিক এবং মালিকদের সংগঠন ডাটাবেইজের মাধ্যমে সকল সুবিধাভোগীর তালিকা সংরক্ষণ করবে এবং চাহিদা অনুযায়ী তাহাদের নমিনি বা নমিনির অবর্তমানে উত্তরাধিকারীদের তালিকা…বিধি ২৯৭ · অংশগ্রহণ তহবিলের অর্থ বিনিয়োগপরিচালনা বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত যে কোনো লাভজনক ও ঝুঁকিমুক্ত খাতে তহবিলদ্বয়ের অর্থ বিনিয়োগ করিতে পারিবে।বিধি ২৯৮ · অংশগ্রহণ তহবিলের অর্থ আদায় পদ্ধতি(১) রপ্তানী কার্যাদেশ নগদায়নের সঙ্গে সঙ্গে আইনের ধারা ১৭৩(ক) এ বর্ণিত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লিয়েন ব্যাংক তহবিলের ব্যাংক হিসাবে হস্তান্তর করিবে। (২) ক্রেতা বা…বিধি ২৯৯ · পরিচালনা বোর্ড গঠনকর্তৃপক্ষ নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠন করিবে, যথা: (ক) নির্বাহী চেয়ারম্যান, পদাধিকারবলে বা তৎকর্তৃক মনোনীত কোনো প্রতিনিধি, যিনি উহার সভাপতি হইবেন;…বিধি ৩০০ · সদস্যের মেয়াদ ও পদত্যাগ(১) সকল সদস্যের মেয়াদ হইবে তাহার মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর। (২) যে কোনো সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন এবং…বিধি ৩০১ · সদস্যের অযোগ্যতাকোনো ব্যক্তি বিধি ২৯৯ এর দফা (গ), (ঘ) ও (ঙ) এর অধীন সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবে না, যদি (ক) উপযুক্ত আদালত তাহাকে অপ্রকৃতিস্থ বা দেউলিয়া বলিয়া ঘোষণা করে; (খ) তিনি…বিধি ৩০২ · সদস্যের অপসারণবোর্ড কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিধি ২৯৯ এর দফা (গ), (ঘ) ও (ঙ) তে উল্লিখিত যে কোনো মনোনীত সদস্যকে লিখিত আদেশ দ্বারা অপসারণ করিতে পারিবে, যদি তিনি (ক) আইন ও এই…বিধি ৩০৩ · ভাতাতহবিলের সভাপতিসহ উক্ত অংশগ্রহণ তহবিল পরিচালনা বোর্ডের প্রত্যেক সদস্য প্রতি সভায় উপস্থিতির জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত হারে দৈনিক ভাতা প্রাপ্ত হইবেন।বিধি ৩০৪ · সচিবের বেতন, ব্যয় মঞ্জুর ও কর্মচারী নিয়োগের ক্ষমতা(১) সচিব, পরিচালনা বোর্ডের অনুমোদন সাপেক্ষে, বোর্ড কর্তৃক, সময়ে সময়ে, নির্ধারিত হারে বেতন ভাতা প্রাপ্ত হইবেন। (২) সচিব তহবিল পরিচালনার প্রয়োজনে বোর্ডের সভাপতির অনুমতি…বিধি ৩০৫ · পরিচালনা বোর্ডের সভা(১) প্রতি ৪ (চার) মাসে অন্তত একবার পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে এবং সভাপতির সহিত আলোচনাক্রমে বোর্ডের সচিব প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত…বিধি ৩০৬ · হিসাবরক্ষণ ও নিরীক্ষা(১) বোর্ড যথাযথভাবে তহবিলের হিসাব সংরক্ষণ এবং বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বোর্ড প্রতি বৎসর কোনো অনুমোদিত নিরীক্ষকের মাধ্যমে তহবিলের হিসাব নিরীক্ষা করিবে। (৩)…বিধি ৩০৭ · তহবিলদ্বয়ের বার্ষিক প্রতিবেদনবোর্ড, প্রতি বৎসর ৩১ মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসরের তহবিলদ্বয়ের হিসাব বিবরণী কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন আকারে দাখিল করিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।
BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।