RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা১৬৮

প্রধান পরিদর্শক, ইত্যাদি

১টি বিধি

আইনের টেক্সট

১৬৮। (১) প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক নির্বাহী চেয়ারম্যানের অনুমতিক্রমে নির্ধারিত পদ্ধতিতে কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করিতে পারিবে।

ব্যাখ্যা । - উপ-ধারা (১) এর উদ্দেশ্যে ‘‘প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক’’ অর্থ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর বিংশ অধ্যায়ের অধীন নিযুক্ত প্রধান পরিদর্শক ও অন্যান্য পরিদর্শক।

(২) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রে এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে।

(৩) পরিদর্শন সংক্রান্ত কোনো বিষয়ে নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৬৮ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ২৯০

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

(১) আইনের ধারা ১৬৮ এর উদ্দেশ্য পূরণকল্পে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো পরিদর্শক তাহার অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত জোনের যে কোনো শিল্প প্রতিষ্ঠান নির্বাহী চেয়ারম্যান বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অবগত (intimation) করিয়া নির্ধারিত পদ্ধতিতে পরিদর্শন করিতে পারিবেন।

(২) জোনের যে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হইবে, প্রযোজ্য ক্ষেত্রে সে বিষয়টি গোপন রাখা হইবে।

(৩) আইন ও এই বিধিমালার আলোকে কর্তৃপক্ষের প্রণীত চেকলিস্ট অনুযায়ী পরিদর্শন করা হইবে।

(৪) এই বিধির অধীন কোনো পরিদর্শক পরিদর্শনের অব্যবহিত পরে পরিদর্শন রিপোর্টের একটি কপি অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করিবেন। অতিরিক্ত মহাপরিদর্শক তাহার বিবেচনায় বাস্তবায়নযোগ্য সুপারিশ (সমূহ) বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানকে আদেশ দিবেন।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৪৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।

BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।