হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · তৃতীয় অধ্যায় — প্রসূতি কল্যাণ সুবিধা · বিধি ৩৩
বিধি ৩৩ — গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব
গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব
আইনের তৃতীয় অধ্যায়ের উদ্দেশ্যে একজন গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:
(ক) এইরূপ কোনো আচরণ বা মন্তব্য করা যাইবে না যাহাতে শারীরিক বা মানসিকভাবে হেয় প্রতিপন্ন হইতে হয় বা অপমানিতবোধের সৃষ্টি হয়;
(খ) কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজে অথবা স্বাস্থ্যের প্রতি ঝুঁকিপূর্ণ হয় এইরূপ কোনো কাজে নিয়োজিত করা যাইবে না;
(গ) ঝুঁকিবিহীন কাজে স্থানান্তর বা পদায়ন;
(ঘ) কর্মকালীন লিফট ব্যবহারে অগ্রাধিকার প্রদান; এবং
(ঙ) সন্তান প্রসবের পর তাহার শিশুর দুগ্ধপানের সুযোগ ও পরিবেশ নিশ্চিতকরণ।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২৯
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি