বিধি ১৭৪ — সমিতির নিবন্ধন সংক্রান্ত আবেদন
সমিতির নিবন্ধন সংক্রান্ত আবেদন
(১) আইনের ধারা ৯৫(১) অনুযায়ী শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধনের জন্য ফরম-৭৩ অনুযায়ী আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন নিবন্ধনের আবেদনের সহিত সদস্যের প্রত্যয়নপত্রসহ জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করিতে হইবে।
(৩) শ্রমিক কল্যাণ সমিতির সদস্যের বিবরণ ফরম-৭৪ অনুযায়ী প্রদান করিতে হইবে।
(৪) নিবন্ধন সংশ্লিষ্ট সকল কার্যক্রম ইলেকট্রনিক বা অনলাইনের ব্যবহারের মাধ্যমে করা যাইবে, তবে এই ক্ষেত্রে সকল কার্যক্রমের একটি মুদ্রিত কপি সংরক্ষণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, অনলাইন পদ্ধতি সচল না হওয়া পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম সম্পাদিত হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৯৪ · ধারা ৯৫ · ধারা ৯৭
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি