বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির যোগ্যতা
বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য নিম্নরূপ জনবল ও যন্ত্রপাতি থাকিতে হইবে, যথা:—
(ক) বয়লার নির্মাণ ও বয়লারের ড্রইং-ডিজাইন বিষয়ে অভিজ্ঞ অথবা নির্মাণকালীন পরিদর্শন কাজে অন্যূন ৭ (সাত) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক ডিগ্রিধারী অন্যূন ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী;
(খ) বয়লার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত Phased Array Ultrasonic Testing (PAUT) Level-II সনদসহ বয়লার নির্মাণ অথবা নির্মাণকালীন পরিদর্শন কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক ডিগ্রিধারী অন্যূন ৫ (পাঁচ) জন যন্ত্রপ্রকৌশলী ও প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবল; এবং
(গ) বয়লার পরিদর্শন ও পরীক্ষণের জন্য থিকনেস গেজ (thickness gause), স্লাইড ক্যালিপার্স, হাইড্রলিক পাম্প, Advanced Phased Array C-Scan Type Ultrasonic Flaw Detector, Radiography Testing (RT) যন্ত্রাদি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।