RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৯ · দ্বিতীয় অধ্যায় — তালিকাভুক্তি
বিধি৯

বয়লার মেরামতকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির যোগ্যতা

বয়লার বিধিমালা, ২০২৫

বয়লার মেরামতকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য বয়লার মেরামত বিষয়ে দক্ষ ডিপ্লোমা ডিগ্রিধারী অন্যূন ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী বা ১ (এক) জন পাওয়ার প্রকৌশলী, প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ফিটার (fitter), ওয়েল্ডার, অন্যান্য জনবল এবং যন্ত্রপাতি ও ওয়ার্কশপ থাকিতে হইবেঃ

তবে শর্ত থাকে যে, নির্মাণকারী কর্তৃক নির্মিত বয়লার মেরামতের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্মাণকারী স্বয়ংক্রিয়ভাবে মেরামতকারী হিসাবে গণ্য হইবেন।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।