RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৭ · দ্বিতীয় অধ্যায় — তালিকাভুক্তি
বিধি৭

বয়লার নির্মাণকারীর শ্রেণিবিভাগ

বয়লার বিধিমালা, ২০২৫

(১) আইনের ধারা ২ এর দফা (১০) এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার নির্মাণকারী ২ (দুই) শ্রেণির হইবে, যথা:—

(ক) শ্রেণি-ক: ইন্ডাস্ট্রিয়াল বয়লার নির্মাণকারী; এবং

(খ) শ্রেণি-খ: স্মল ইন্ডাস্ট্রিয়াল ও ইলেকট্রোড বয়লার নির্মাণকারী।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-বিধি (১) এর দফা (ক) তে উল্লিখিত বয়লার নির্মাণকারী উক্ত উপ-বিধির দফা (খ) তে উল্লিখিত বয়লার নির্মাণ করিতে পারিবে এবং উভয় শ্রেণির নির্মাণকারী বয়লার কম্পোনেন্ট নির্মাণ করিতে পারিবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২