বয়লারে ব্যবহৃত পানির মানমাত্রা
(১) আইনের ধারা ২১ এর দফা (চ) অনুযায়ী বয়লারে ব্যবহৃত ফিড ওয়াটার ও বয়লার ওয়াটারে দ্রবীভূত পদার্থের মানমাত্রা (parameter) নিয়ন্ত্রণপূর্বক বয়লার ব্যবহার করিতে হইবে।
(২) ফিড ওয়াটার ও বয়লার ওয়াটারের মানমাত্রা বয়লার যে কোড অনুযায়ী নির্মিত হইয়াছে উক্ত কোড দ্বারা উহা নির্ধারিত হইবে।
(৩) পানির মানমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোড অনুযায়ী পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন এবং নিয়মিত পরিচালনা (কার্যক্ষম) ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে।
(৪) বয়লার পরিদর্শক বয়লার ব্যবহারের সনদ প্রদানের পূর্বে পানির মানমাত্রা নিশ্চিত করিবেন।
(৫) পানির মানমাত্রা নিশ্চিতকল্পে পানি পরীক্ষণের জন্য ব্যবহৃত ল্যাবরেটির বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক এ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত হইতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২১