বয়লার ব্যবহারের জন্য নিবন্ধনের লক্ষ্যে প্রয়োজনীয় দলিলাদি
আইনের ধারা ১৮ এর উপ-ধারা (২) অনুযায়ী বয়লার নিবন্ধনের জন্য আবেদনকারীকে আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা:—
(ক) কোড অনুযায়ী বয়লার ও বয়লার কম্পোনেন্ট এর ক্রস সেকশনাল কনস্ট্রাকশন ড্রইং (সঠিক স্কেল অনুযায়ী);
(খ) চাপমান অংশসমূহের শক্তি ও রেটিংয়ের হিসাব;
ব্যাখ্যা।—“রেটিং” অর্থ বয়লারের হিটিং সারফেস;
(গ) পরিদর্শনকারী প্রতিষ্ঠানের নিকট হইতে বয়লার ও বয়লার কম্পোনেন্ট নির্মাণকালীন সময়ের পরিদর্শন ও পরীক্ষণ সার্টিফিকেট;
(ঘ) বয়লার নির্মাণকারীর নিকট হইতে বয়লার নির্মাণ ও পরীক্ষার সার্টিফিকেট;
(ঙ) বয়লার কম্পোনেন্ট নির্মাণকারীর নিকট হইতে বয়লার কম্পোনেন্ট নির্মাণ ও পরীক্ষার সার্টিফিকেট;
(চ) বয়লার ও বয়লার কম্পোনেন্ট স্থাপনের পিএন্ডআই ডায়াগ্রাম ও অনুমোদিত প্ল্যান অব স্টীম পাইপ; এবং
(ছ) ফি প্রদানের প্রমাণক এবং বয়লার ক্রয় সংশ্লিষ্ট ও ব্যবসায়িক দলিলাদি।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৮